ভুয়ো সংস্থা খুলে বাংলাদেশি ব্যাঙ্ক থেকে কয়েকশো কোটি টাকা ঋণ নিয়ে জালিয়াতির অভিযোগ এর সূত্র ধরেই উত্তর চব্বিশ পরগণার অশোকনগরে সাত সকালে হানা দিয়ে এক ব্যবসায়ী কে আটক করল ইডি-র আধিকারিকরা৷
এ দিন অশোকনগরের তিন তিনজন ব্যবসায়ীর বাড়িতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা৷ সূত্রের খবর অশোকনগর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ভারতী ক্লাব এলাকার বাসিন্দা সুকুমার মৃধা নামে এক ব্যবসায়ীর বাড়িতে এ দিন সকালে প্রথমে হানা দেয় ইডি৷ ওই ব্যবসায়ী বিরুদ্ধে অভিযোগ যে বটিনি ভুয়ো সংস্থা খুলে বাংলাদেশের বিভিন্ন ব্যাঙ্ক থেকে কমবেশি ৩০০ কোটি টাকা ঋণ নেন৷ সেই ঋণ শোধ না করে হাওয়ালার মাধ্যমে ঋণের টাকা ভারতে পাঠিয়ে দেন।
এদিন ইডির আধিকারিকরা সুকুমার মৃধার বাড়ি র আলমারি ও ট্রাঙ্ক খুলে বেশ কিছু দলিল পান সেগুলি বাজেয়াপ্ত করছে ইডি আধিকারিকরা। তবে এই হানা দেখে স্থানীয় বাসিন্দারা হতবাক তাদের বক্তব্য সুকুমার বাবু হঠাৎ করেই পরপর বেশ কয়েকটি বাড়ি কিনে নিয়েছিলেন। আর তিনি অশোক নগর এলে বিলাশ বহুল ভাবে দিন কাটাতেন।

মাত্র ১২ হাজারে ৮ জিবি RAM এর মোবাইল- এখনই কিনুন