WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

লড়াই 24: অবশেষে ইউক্রেন থেকে বাড়ি ফিরলো বারাসতের তিয়াসা বিশ্বাস। বুধবার মধ্যরাতে তিয়াসা বাড়ি ফেরে।গত কয়েকদিনের অভিজ্ঞতা সে জানায়। কীভাবে কিলোমিটারের পর কিলোমিটার পায়ে হেটে পোলান্ড বর্ডারে পৌছানো, এবং তারপরের ঘটনা সে জানায়। সে জানায়, ভারত সরকারের তৎপরতায় ভারতের মাটিতে ফিরতে পেরেছে সে।

 

গত কয়েকদিন ধরেই যুদ্ধ আবহে দুশ্চিন্তা মধ্যে ছিলো তিয়াসার পরিবার। অবশেষে তিয়াসা বাড়ি ফেরায় খুশি পরিবার।তবে তিয়াসা জানায় পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও ইউক্রেনে যেতে যায় সে। কিন্তু পরিবার এখন সেসব নিয়ে ভাবছে না। মেয়েকে ফিরে পেয়ে স্বস্তির নিশ্বাস ফেলছেন তাঁরা।

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার