অ্যাপ ক্যাব পরিষেবা ভারতের অন্য শহরের মতো কলকাতাতেও অত্যন্ত জনপ্রিয়। ওলা (Ola), Uber-এর মতো ক্যাব পরিষেবা আগে থেকেই শহরের বাজারে আছে। স্ট্য়ান্ডে যাওয়ার ঝামেলা নেই। মুঠোফোনে বুকিং করলে সহজেই বাড়ির দরজায় পৌঁছে যাচ্ছে ক্যাব ট্যাক্সি। তাই জনপ্রিয়তা যে বাড়ছে, তা বলার অপেক্ষা নেই। আর সেদিকে লক্ষ্য রেখেই চলতি সপ্তাহে কলকাতায় পদার্পন করল আর একটি জনপ্রিয় ক্যাব পরিষেবা সংস্থা ইন-ড্রাইভার।
ইন-ড্রাইভার হল একটি আন্তর্জাতিক অ্যাপ ক্যাব সংস্থা। সোমবার এই অ্যাপ ক্যাব পরিষেবা দেওয়া সংস্থাটি কলকাতার বাজারে পা রেখেছে।
কোম্পানির এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, শহরে এর 4 হাজার চালক নিয়ে শুরু করা হয়েছে পরিষেবা। এই অ্যাপের সবচেয়ে বড় সুবিধা হল, এর মাধ্যমে যাত্রীরা নিজেদের ক্যাব বুকিংয়ের পর চালকের সঙ্গে ভাড়া নিয়ে দরাদরি করতে পারেন।
কোম্পানির তরফ থেকে দাবি করা হয়েছে, এতে রয়েছে শূন্য সার্জ চার্জ। এই অ্যাপ ব্যবহার করে ক্যাব বুক করলে চালক ও রাইডার দুজনেই পরস্পরকে ভাড়া নিয়ে দর করতে পারেন। কাছাকাছি লোকেশনে InDriver অ্যাপের 4 জন চালক থাকলে, যিনি সবচেয়ে কম ভাড়া চাইবেন, তাঁর গাড়ি বুক করতে পারেন রাইডার। অথবা দাম নিয়ে দরাদরি করতে পারেন।

মাত্র ১২ হাজারে ৮ জিবি RAM এর মোবাইল- এখনই কিনুন