WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্যান্সারে আক্রান্ত এবং তাঁকে ক্যান্সার থেকে মুক্তি পেতে অস্ত্রোপচার করাতে হবে। তাই ভ্লাদিমির পুতিন কয়েক দিনের জন্য রাশিয়ার গোয়েন্দা সংস্থা কেজিবির প্রাক্তন প্রধানের হাতে দেশের ক্ষমতা হস্তান্তর করছেন। এর জন্যই সাময়িক ভাবে তিনি ক্ষমতা হস্তান্তর করছেন নিজের বিশ্বস্ত ব্যক্তির কাছে।

 

ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, টেলিগ্রাম চ্যানেল এসভিআর ক্রেমলিনের এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে এই দাবি করেছে। পুতিনের অস্ত্রোপচারের তারিখ এখনও ঠিক হয়নি এবং এ নিয়ে আলোচনা চলছে। রিপোর্টে বলা হয়েছে, অবিলম্বে অস্ত্রোপচারের প্রয়োজন নেই তবে বেশি বিলম্বও করা যাবে না।

 

বলা হচ্ছে, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে এই অস্ত্রোপচার হওয়ার কথা ছিল, তবে ইউক্রেন যুদ্ধের আবহে তা পিছিয়ে দেওয়া হয়েছে। এদিকে বলা হচ্ছে, রাশিয়ার পূর্ণ নিয়ন্ত্রণ এবং ইউক্রেনের সঙ্গে যুদ্ধের পুরো দায়িত্ব নিরাপত্তা পরিষদের প্রধান তথা কেজিবির প্রাক্তন কাউন্টার ইন্টেলিজেন্স অফিসার নিকোলাই পেত্রুশেভের হাতে তুলে দিতে পারেন পুতিন। ৭০ বছর বয়সি গোয়েন্দা কর্মকর্তা নিকোলাইকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ কৌশলের মাস্টারমাইন্ড হিসাবে বিবেচিত হন।

 

বিভিন্ন সূত্রের খবর, পুতিন বিপুল সংখ্যক রুশ সেনাকে দেশে ফেরত আসার নির্দেশ দিয়েছেন। তবে রাশিয়ার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়নি। এই আবহে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন জায়গায় হামলা জারি রেখেছে।

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার