WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

বিশ্বের বৃহত্তম পাম তেল উৎপাদনকারী দেশ হল ইন্দোনেশিয়া। সেই দেশেই বর্তমানে অভ্যন্তরীণ ঘাটতি রয়েছে। ঊর্ধ্বমুখী দাম। এদিকে দেশের মধ্যেই ভোজ্য তেলের বিপুল চাহিদা। পরিস্থিতি সামাল দিতেই রপ্তানি বন্ধের সিদ্ধান্ত সেদেশের।

 

ভারতে পামওয়েল রপ্তানি বন্ধ করল ইন্দোনেশিয়া। তারই প্রভাব পড়তে পারে ভারতের বাজারেও। ইন্দোনেশিয়ার পাম তেলের সবচেয়ে বড় আমদানিকারক চিন ও ভারত। পাম তেল রান্নার তেল থেকে শুরু করে প্রক্রিয়াজাত খাবার, প্রসাধনী এবং জৈব জ্বালানীতে ব্যবহৃত হয়। এটি বিশ্বের সর্বাধিক ব্যবহৃত উদ্ভিজ্জ তেল।

 

বিস্কুট, মার্জারিন, লন্ড্রি ডিটারজেন্ট এবং চকোলেট সহ বহু নিত্যপ্রয়োজনীয় পণ্য উত্পাদনে ব্যবহৃত হয়। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর থেকে এই বছর বিশ্বব্যাপী রান্নার তেলের দাম বেড়েছে। যুদ্ধের কারণে এই অঞ্চল থেকে সূর্যমুখী তেলের রপ্তানিতে প্রভাব পড়েছে।

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার