WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

মাগুর মাছের উপকারিতা

রক্তাল্পতায় ভোগা লোকেদের প্রায়ই চিকিৎসক জিওল মাছ খেতে বলেন। জিওল মাছের মধ্যে মাগুর মাছ অন্যতম। এই মাছের একাধিক উপকারিতা রয়েছে। বাজার থেকে কিনে এসব মাছ বাড়িতে রেখে খেতে পারেন।

মাগুর মাছে কী কী থাকে?

মাগুর মাছে যেমন অনেক উপকারিতা রয়েছে, তেমনই খেতেও সুস্বাদু। চিকিৎসকেরা বলেন, ১০০ গ্রাম মাগুর মাছে আছে ৮৬ ক্যালরি, ১৫ গ্রাম প্রোটিন, ২১০ মিলিগ্রাম ক্যালসিয়াম, ২৯০ মিলিগ্রাম ফসফরাস ও শূন্য দশমিক ৭ মিলিগ্রাম আয়রন। দেশি মাগুর মাছে শরীরের উপযোগী লৌহ অধিক পরিমাণে আছে।

মাগুর মাছ বিভিন্ন ভাবে রান্না করে খাওয়া যায়। তবে এ মাছের ঝোল রান্না রোগীর খাদ্য হিসাবে কাজ করে।এই মাছে প্রচুর পরিমানে আয়রন রয়েছে।আয়রন আমাদের শরীরের বিভিন্ন কাজে অগ্রনী ভূমিকা পালন করে।

মাগুর মাছের রোগ প্রতিরোধকারী ক্ষমতা

মাগুর মাছ চোখের জন্য খুবই উপকারী এবং রক্ত স্বল্পতা রোধে সহায়তা করে। মাগুর মাছ সহজপাচ্য এবং মাছের কাঁটা নরম হওয়ায় সহজেই হজম হয়ে শরীর গঠনে ও রক্ষণাবেক্ষণে সহায়তা করে। মানবদেহে প্রয়োজনীয় পুষ্টি চাহিদাসহ ভিটামিন এবং খনিজ পদার্থের অভাব পূরণে মাগুর মাছের গুরুত্ব অপরিসীম।

যে সব রোগী ক্যালসিয়ামে ভূগসেন তারা নিয়মিত শিং ও মাগুর মাছ খেলে এই ক্যালসিয়ামের ঘাটতি পূরন হবে। নিয়মিত শিং ও মাগুর মাছ খেলে কফ, মায়ের দুধ ও শক্তি বাড়ায় এবং শরীরের বাত কমায়।কোন মা সন্তান প্রসবের পরে বুকের দুধ কম হলে তারা শিং ও মাগুর মাছ খেতে পারেন।এতে বুকের দুধ বৃদ্ধি হওয়ার সম্ভবনা থাকে। নিয়মিত মাগুর মাছ খেলে শরীর রোগমুক্ত থাকবে।পরিশেষে বলা যায় শিং ও মাগুর মাছের উপকারি অনেক।

মাগুর মাছ কি খায়

মাগুর মাছ সাধারণত চালের কুঁড়ো, চালের গুড়ো, সয়াবিন, বাদামের গুড়ো, সরষের খোল ইত্যাদি। প্রাণীজ উপাদানগুলি হলো- রেশমকীটের মুককীট, কেঁচো, মাছের গুড়ো, শুকনো চিংড়ির গুড়ো, মাংসের কুচি, গেঁড়ি ইত্যাদি খায়।

মাগুর মাছের উপকারিতা

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার