8 year’s girl strangled in up village
লড়াই ২৪ ডেস্ক : উত্তরপ্রদেশের একটি গ্রামে আট বছরের নাবালিকাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে| রবিবার ঘটনাটি ঘটেছে লখনৌ থেকে ১৩০ কিলোমিটার দূরে খেরি জেলায়| গ্রামের একটি আখের ক্ষেতে মৃতদেহটির খোঁজ মেলে|পুলিশ খুনের মামলার সাথে সাথে ধর্ষণের মামলাও রজু করে|নাবালিকার শরীরে আঘাতের চিহ্নের ওপর ভিত্তি করে পাকসো আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে|
গ্রামবাসীরা জানিয়েছেন ,রবিবার সকালে আট বছরের ছোট্ট মেয়েটি তার ঠাকুরমার সাথে ছাগল চরাতে গিয়েছিল| বিকালে সে একা বাড়ির উদ্দেশে রওনা দেয়|কিন্তু সন্ধ্যে পর্যন্ত বাড়ি না ফেরায় তার খোঁজ শুরু হয় |পুলিশ সুত্রে জানা গিয়েছে, মেয়েটিকে তার নিজের পরে থাকা জামা দিয়েই শ্বাসরোধ করে মারা হয়| তবে এখনও পর্যন্ত অভিযুক্তের সন্ধান মেলেনি|
মৃতের ঠাকুরমা সংবাদমাধ্যমের কাছে জানান , ও ক্লান্ত বোধ করায় বাড়িতে যেতে চায় |আমি ওকে বলি, তুমি বাড়িতে যাও আমি ছাগল চরিয়ে ফিরছি|কিন্তু সন্ধ্যেবেলা বাড়িতে ফিরে দেখি ও তখন ফেরেনি |তারপর গ্রামের বিয়ে বাড়িতেও ওর খোঁজ করি|সেখানেও ওকে পাওয়া যায়নি|তারপর রক্তাক্ত অবস্থায় আখের ক্ষেতে ওর খোঁজ মেলে |
খেরি থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিজয় ধুল এক বিবৃতিতে বলেছেন, আটজন ডাক্তারের একটি প্যানেল ময়না তদন্ত করেছে। শ্বাসরোধ মৃত্যুর প্রাথমিক কারণ বলে মনে করা হচ্ছে। পোস্টমর্টেমে ধর্ষণের কোনও নিশ্চয়তা পাওয়া না গেলেও নাবালিকার শরীরে আঘাতের প্রকৃতি দেখে ওই নাবালিকার বিষয়ে আমরা ধর্ষণের অভিযোগ এবং পোকসো মামলার আবেদন করেছি|
8 year’s girl strangled in up village

মাত্র ১২ হাজারে ৮ জিবি RAM এর মোবাইল- এখনই কিনুন