WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

লড়াই ২৪ ডেস্ক: বয়স তাঁর মাত্র ৬। সে কি না কারোর আবার লালসার শিকার, ভাবা যায়! এমনই ঘটনার নজির দেখা গেল পূর্ব বর্ধমানের খেরুর গ্রামে। বারান্দায় ঘুমিয়ে ছিল সে। ঘুমন্ত অবস্থায় মুখ চাপা দিয়ে তাকে তাঁর বাড়ি থেকে তুলে নিয়ে চলে যায় এক যুবক। এবং অভিযোগ, ফাঁকা পাম্পের ঘরে নিয়ে গিয়ে সেই দুধের শিশুকে ধর্ষণ করে ওই যুবক।

ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় এলাকায়। ইতিমধ্যে ভাতার থানার পুলিশ ওই যুবককে গ্রেফতার করেছে। নির্যাতিতা শিশুকে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ক্ষোভে ফেটে পড়েছে আদিবাসী সমাজ। আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা মহলের সদস্যরা ভাতার থানার সামনে ক্ষোভে ফেটে পড়ে। তাঁদের দাবি, অভিযুক্তকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়।

আরও পড়ুন………..ফের একবার বাড়ল দৈনিক সংক্রমণ, মৃত্যু পরিসংখ্যান সংশোধন মহারাষ্ট্রের

শিশুটি ওই গ্রামেরই আদিবাসী পরিবারের সদস্য। তার বাবা-মা দুজনেই দিন মজুর। তাদের দুটি কন্যা সন্তান আছে। এদিন তারা তাদের দুজনকে শুয়ে রেখে কাজে গিয়েছিলেন। আর এই সুযোগেই তাদের বাড়িতে ঢুকে পড়ে ওই অভিযুক্ত। মুখে চাপা দিয়ে তুলে নিয়ে যায় শিশুকন্যাকে। এরপর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ক্যানেল পাড়ে একটি সাবমার্সিবল পাম্পের ঘরে তাকে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

এরপর নির্যাতিতা শিশুটির মা বাড়ি ফিরে শিশুটিকে দেখতে না পেয়ে চারিদিকে খোঁজাখুজি করা শুরু করে। কয়েক ঘণ্টা বাদ অসুস্থ ওই শিশু কাদা মাখা অবস্থায় বাড়ি ফিরলে তাঁর মা-এর সন্দেহ জাগে। তখন শিশুটিকে জিজ্ঞেস করে তিনি জানতে পারেন ওই যুবকের কুকীর্তি। ঘটনাটি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। প্রতিবেশীরাই ওই যুবককে ধরে তুলে দেয় পুলিশের হাতে। অভিযোগ পেয়ে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার