amit shah arrived in bengal
কলকাতাঃ রাজ্যে আসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। সারাদিনের কর্মসূচির পর আজ বিকেলেই ফিরে যাবেন দিল্লি।
আজ রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথি উপলক্ষে, শহরে পা রাখার আগে বাংলায় টুইটারে লেখেন পরমহংসদেবের স্তুতি। বাঙালির মন পেতে মরিয়া বিজেপি যখন সমস্ত রেনেসাঁ-সন্তান ও বাংলার মনীষিদের বন্দনা করছেন তখন রামকৃষ্ণই বা বাদ যাবেন কেন! এদিন শাহ ট্যুইটে লেখেন, “সমস্ত জগতকে ধর্ম আর আধ্যাত্মিকতায় প্রকাশিত করেছেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব,যিনি নিজের শিক্ষা আর বিচারধারা দিয়ে দেশকে একতার সূত্রে বেঁধেছেন। শ্রী শ্রী ঠাকুরের দেখানো পথ মানবতার জন্য অনুপ্রেরণার প্রদীপ,যার জ্যোতি অনন্তকাল ধরে মানব জীবনকে মার্গ দর্শন করে আসছে।”
আজ শহরে পা রেখেই নিউটাউনের পাঁচতারা হোটেলে বিএসএফ আধিকারিকদের সঙ্গে বৈঠক সেরেই চলে যান বালিগঞ্জ ভারত সেবাশ্রম সঙ্ঘে। তারপর সরাসরি কপ্টারে করে যান গঙ্গাসাগরে। সেখানে কপিলমুনির আশ্রমে পুজো দেন।
আজ নামখানায় পরিবর্তন রথের শুভযাত্রার শুভারম্ভ করবেন অমিত শাহ। এখান থেকেই বাংলায় আরও একবার পরিবর্তন ডাক দেবেন তিনি। নামখানায় মধ্যাহ্নভোজ করবেন এক উদ্বাস্তু পরিবারের বাড়িতে। তারপর কাকদ্বীপে একটি রোড শো-এ যোগ দেবেন অমিত শাহ,সেখান থেকে যাবেন একটি শ্মশানকালীর মন্দিরে।
রাতে কলকাতায় ফিরে অরবিন্দ ভবনে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে শাহের। অন্যদিকে গতকাল রাতেই আহত হয়েছেন মন্ত্রী জাকির হোসেন ও আজ পৈলানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃনমুল যুবনেতা অভিষেক বন্ধ্যোপাধ্যায়ের সভা রয়েছে৷ রাজ্যের উত্তপ্ত পরিস্থিতি শহরে পা রেখে কী বার্তা দেন অমিত শাহ, সেইদিকেই থাকবে সবার নজর।
amit shah arrived in bengal

মাত্র ১২ হাজারে ৮ জিবি RAM এর মোবাইল- এখনই কিনুন