WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

দিল্লি – তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে সরগরাম দিল্লি। এবার এই কৃষি আন্দোলনকে আরও জোরদার করতে   এগিয়ে এলেন আন্না হাজারে।

আন্না তাঁর সমর্থকদের এই আন্দোলনে যোগ দেওয়া আর্জি জানিয়েছেন ৷ নতুন কৃষি আইন কোনও গণতান্ত্রিক নিয়ম মেনে হয়নি এবং দেশে কোনও নতুন আইন তৈরিতে জনসাধারণের অংশগ্রহণ জরুরি বলে জানিয়েছেন আন্না ৷ কৃষক আন্দোলনের সমাধান না হলে জানুয়ারির শেষে অনশনে বসতে চলেছেন বলে জানান তিনি। 

উল্লেখ্য, এর আগে তাঁর আন্দলনের চাপে পড়েই  ২০১৯ সালে লোকপাল বিল পাশ হয়েছিল সংসদে। 

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার