WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

“মোদীর দাঁড়ি যত বাড়ছে পেট্রোল-ডিজেলের দামও তত বাড়ছে”: কটাক্ষ অনুব্রতর

রামপুরহাট: এবার পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে মোদীর দাঁড়ির প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন তৃণমূল নেতা অনুব্রত মন্ডল। বীরভূমের রামপুরহাটে তৃণমূল কংগ্রেসের একটি মহিলা সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে বীরভূমের তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, “নরেন্দ্র মোদির দাড়ি যত বাড়ছে, পেট্রল-ডিজ়েলের দাম ততই বাড়ছে৷”

মোদীর হলদিয়া আসা নিয়েও কটাক্ষ করেন তৃণমূল জেলা সভাপতি বলেন, “হলদিয়া দেখতে এসেছিলেন ৷ উদ্বোধন মিথ্যা কথা। হলদিয়াও বিক্রি করবেন, তাই দেখে গেলেন যে পশ্চিমবঙ্গে একটি ভালো জিনিস আছে।”

পাশাপাশি এদিন তিনি বলেন, ‘‘রাজ্যপালের রাজনীতি করার অধিকার নেই।’’ অন্য দিকে, স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর ফেব্রুয়ারির শেষে রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। তা নিয়ে অনুব্রতর প্রতিক্রিয়া, ‘‘বাহিনী থাকলেও খেলা হবে।’

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার