Bangladesh Earthquake Death : আচমকা ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা সহ গোটা রাজ্য। পাশাপাশি কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশেও। এমনকী ভূমিকম্পের জেরে বিল্ডিং ধসে মৃত্যু হয়েছে ৩ জনের। বাংলাদেশের ঢাকায় এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, ঢাকার বংশালের কসাইটুলিতে পাঁচতলা বিল্ডিংয়ের রেলিং ধসে ৩ জন নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প হয়। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী।
কলকাতায় ভূমিকম্প কতটা অনুভূত হল?
অন্যদিকে, কলকাতার বাসিন্দাদের দাবি, প্রায় তিন সেকেন্ড সময় ধরে তাঁরা কম্পন অনুভব করেছেন। ভারতীয় সময়ে সকাল ১০টা ৮ মিনিট ২৬ সেকেন্ডে এই ভূমিকম্প হয়।
Earthquake Kolkata Today: কলকাতা-সহ আশেপাশের এলাকায় জোরালো ভূমিকম্প! আতঙ্ক সাধারণ মানুষের
কলকাতার শোভাবাজার এলাকার এক বাসিন্দা অমল রায়ের দাবি, ‘সকাল ১০টা ৯ মিনিটে হঠাৎ মাথাটা ঘুরতে শুরু করে। আমি বাড়িতে চেয়ারে বসেছিলাম। প্রথমে মনে করেছিলাম যে শরীর খারাপ হচ্ছে। পরে বুঝলাম বাড়ির পাখাও দুলছে। তখনই বুঝতে পারি যে ভূমিকম্প হচ্ছে।’ তবে ঘটনায় এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। Bangladesh Earthquake Death today 3 died after building collapsed

মাত্র ১২ হাজারে ৮ জিবি RAM এর মোবাইল- এখনই কিনুন