WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

লড়াই ২৪ ডেস্ক: জ্বালানীর চড়া দামের প্রকোপ থেকে বাদ যায়নি বাংলাও। কলকাতায় পেট্রোলের দাম ছুঁয়ে ফেলেছে ১০০। এই পরিস্থিতিতে জ্বালানীর মূল্যবৃদ্ধির জেরে সিঙ্গুর থেকে সাইকেল চালিয়ে বিধানসভার দিকে রাজ্যের মন্ত্রী। আজ সকালেই শ্রমমন্ত্রী বেচারাম মান্না বিক্ষোভ দেখাতে সিঙ্গুরের রতনপুর থেকে বিধানসভার দিকে সাইকেলে করে রওনা দেন। উল্লেখ্য, গত কয়েকদিনে কলকাতায় পেট্রোলের দাম ১০০-এর কাছাকাছি ঘোরফেরা করছিল। অবশেষে বুধবার সেঞ্চুরি মেরে দেয় পেট্রোলের দাম।

সিঙ্গুর থেকে সাইকেলে করে দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে দিয়ে বিধানসভার দিকে রওনা দিয়েছেন মন্ত্রী। তার সাইকেলের সামনে আটকানো একটি পোস্টারে লেখা আছে “মোদীবাবু পেট্রোল বেকাবু”। পেট্রোলের এই রকম দাম বৃদ্ধি নিয়ে তিনি জানান, ‘নরেন্দ্র মোদী যে অরাজকতা শুরু করেছে তার নবতম সংযোজন পেট্রোলের দাম বৃদ্ধি। আজ ১০০ টাকা দাম ছুঁয়েছে। এর প্রতিবাদে আজকের বাজেট অধিবেশনে আমাদের মুখ্যমন্ত্রী নতুন দিশা দেখাবেন।’

কলকাতা এবং হাওড়ায় পেট্রোলের এই আকাশছোঁয়া দামের প্রতিবাদে সামিল পেট্রোল পাম্প মালিকদের সংগঠন ওয়েস্টবেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। এই সংগঠনের জয়েন্ট সেক্রেটারি প্রসেনজিৎ সেন জানান, বুধবার সন্ধ্যায় কলকাতা হাওড়ার ৬০০ পেট্রোল পাম্পে ৭টা থেকে ৭.৩০ পর্যন্ত অন্ধকার করে দেওয়া হবে। এই সময় দেওয়া হবে না পেট্রোল। পাশাপাশি তারা জানান কার্যত লকডাউন মিটলে পেট্রোল পাম্পের মালিকরা ধর্নায় বসবেন এবং অনির্দিষ্টকালের জন্যও চলতে পারে এই ধর্মঘট।

আরও পড়ুন…BREAKING : প্রয়াত কিংবদন্তী অভিনেতা Dilip Kumar, বয়স হয়েছিল ৯৮

উল্লেখ্য, পেট্রোলের এহেন দাম বৃদ্ধি নিয়ে প্রতিবাদ দেখাতে ছাড়েননি মুখ্যমন্ত্রীও। এই বছরেরই গত ২৫ ফেব্রুয়ারি তিনি ই-স্কুটার চালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। চালকের সিটে ছিলেন ফিরহাদ হাকিম। ই-স্কুটার চড়ে নবান্ন আসার পাশাপাশি বিকালে ই-স্কুটারে চেপেই বাড়ির দিকে রওনা দিয়েছিলেন তিনি।

 

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার