BIG BREAKING: প্রয়াত দিয়েগো মারাদোনা
আর্জেন্টিনা: আর নেই দিয়েগো মারাদোনা। না ফেরার দেশে চলে গেলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক।
বুধবার প্রয়াত হন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। চলতি অক্টোবরের ৩০ তারিখ ৬০ বছরের জন্মদিন পালন করলেন তিনি।
শেষ খবরে জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তিনি। বেশ কয়েকদিন ধরেই আইসলেশনে ছিলেন তিনি।
১৯৮৬ সালে প্রায় একক দক্ষতায় আর্জেন্তিনাকে বিশ্বকাপ জেতানো মারাদোনা বরাবরই বর্ণময় চরিত্র। একইসঙ্গে তিনি বিতর্কিতও বটে। তাঁর ‘হ্যান্ড অফ গড’ গোল নিয়ে আজও বিশ্বজুড়ে চর্চা চলে। জাতীয় দলের পাশাপাশি বিভিন্ন ক্লাবের হয়েও নিজের ফুটবল দক্ষতার পরিচয় দেন মারাদোনা

মাত্র ১২ হাজারে ৮ জিবি RAM এর মোবাইল- এখনই কিনুন