WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

 

লড়াই ২৪ ডেস্ক: ঘটনাটি বীরভূমের খয়রাশোলের হজরতপুর গ্রামের। মঙ্গলবার সকালে গ্রামের বিশ্বরূপ মন্দির চত্বরের পরিত্যক্ত ঘর থেকে মেলে নিখোঁজ বিজেপি বুথ সভাপতির ঝুলন্ত দেহ। অভিযোগ উঠছে, তৃণমূল-শাসক কর্মী দলের কাজ এটা। তবে অভিযোগকে একেবারের নস্যাৎ করে দিয়েছে শাসক শিবির।

৩৫ বছর বয়সী এই বিজেপি নেতার নাম ইন্দ্রজিৎ সূত্রধর। তিনি ৩৩ নম্বর বুথের বিজেপি সভাপতি ছিলেন। পরিবার তরফে জানিয়েছে, দাদার বাড়ি যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে ইন্দ্রজিৎ। কিন্তু পরে জানা যায় দাদার বাড়ি পৌঁছয়নি সে। শুরু হয় খোঁজখবর। অবশেষে মঙ্গলবার সকালে স্থানীয়রাই খয়রাশোলের হজরতপুর গ্রামের বিশ্বরূপ মন্দির চত্বরের পরিত্যক্ত ঘর থেকে মেলে তাঁর ঝুলন্ত দেহ। দেহ উদ্ধারের সময় তাঁর মুখ রুমাল দিয়ে বাঁধা ছিল এবং হাত-পাও বাঁধা ছিল দড়ি দিয়ে।খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

আরও পড়ুন………স্বাধীনতার জন্যে ১৫ অগাস্টকেই কেন নির্বাচন করা হয়েছিল জানেন ?

দেহ উদ্ধারের পর থেকেই শুরু হয়ে গিয়েছে তৃণমূল-বিজেপি সংঘাত। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি মন্ডল সহ সভাপতি ভজহরি বাগের অভিযোগ, ইন্দ্রজিৎকে খুব করা হয়েছে। তৃণমূল এই ঘটনায় দায়ী বলেও তাঁর দাবি। বিজেপি বিধায়ক অনুপ সাহার গলাতেও একই অভিযোগের সুর। তিনি জানিয়েছেন, “ এই এলাকায় বিজেপির ওপর সন্ত্রাস চলছে, এটাই তার উদাহরণ। যদিও এই কোনো অভিযোগকেই মানতে চায় না শাসক শিবির। জেলা তৃণমূল সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, “পুলিশ গোটা ঘটনার তদন্ত করে প্রকৃত দোষীদের গ্রেফতার করুক।”

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার