কলকাতা – পর পর সাতদিন বঙ্গে সভা করবেন শাহ। আর সেখানেই নির্বাচনী ইস্তেহার প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। অমিত শাহের উপস্থিতিতেই কলকাতায় ২১ শে মার্চ নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবে।
নির্বাচনী ইন্তেহারে একাধিক চমক দিতে পারে বিজেপি। অস্থায়ী শিক্ষকদের স্থায়ীকরণ থেকে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া। সপ্তম পে কমিশন চালু করা। শিক্ষায় বিপুল পরিবর্তন আনা। একই সঙ্গে ওবিসি সংরক্ষণে মাহিষ্য ও তেলিদের অন্তর্ভুক্তির প্রতিশ্রুতি থাকতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য পশ্চিম মেদিনীপুরের সভা থেকে অমিত শাহ এই প্রতিশ্রুতি দিয়েছিলেন। সিএএ নিয়ে কোনও চমক থাকবে কিনা সেটাও দেখার বিষয়।
প্রথম দফার ভোটের আগেই বাংলার বিজেপি কর্মীদের চাঙ্গা করতে চান তিনি। ভোটকে টার্গেট করেই অমিত শাহের সভার এই পরিকল্পনা বলে মনে করা হচ্ছে।

মাত্র ১২ হাজারে ৮ জিবি RAM এর মোবাইল- এখনই কিনুন