মধ্যমগ্রামে ফের ভয়াবহ বাস দুর্ঘটনা। আজ বুধবার দুপুর তিনটে নাগাদ দোলতলার মোড়ে একটি বাসের ধাক্কায় উল্টে গেল জেসিবি। ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, জেসিবিটিকে পিছন থেকে এসে ধাক্কা মারে একটি এল ২৩৮ বাস। সজোরে ধাক্কার জেরে উল্টে পড়ে যায়। পাশাপাশি বাসটি ক্ষতিগ্রস্ত হয়। বাসের সামনের অংশ পুরো দুমড়ে গিয়েছে। যদিও ঘটনা এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে মধ্যমগ্রাম থানার পুলিশ।
আরও পড়ুন – মধ্যমগ্রামের মাইকেল নগরে মর্মান্তিক দুর্ঘটনা, ২ জনকে পিষে দিল ‘দানব’ লরি
উল্লেখ্য দিনকয়েক আগেই মধ্যমগ্রামেরই মাইকেল নগর মোড় এলাকায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে। একটি বাসের পিছনে সজরে ধাক্কা মারে লরি যার জেরে মৃত্যু হয় কমপক্ষে দুজনের। এছাড়াও আহত হন আরো তিনজন। সেই ঘটনার রেট কাটতে না কাটতেই ফের আরও একবার দুর্ঘটনার সাক্ষী হল মধ্যমগ্রাম। ঘটনায় আতঙ্কিত মধ্যমগ্রামবাসী।


মাত্র ১২ হাজারে ৮ জিবি RAM এর মোবাইল- এখনই কিনুন