WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

Police raids

লড়াই ২৪ : করোনার বাড়বাড়ন্ত। রাজ্য সরকারের পক্ষ থেকে জারি হয়েছে একাধিক বিধি নিষেধ। বারবার প্রশাসনের পক্ষ থেকে করোনা সংক্রমণ আটকাতে মানুষকে সচেতন করা হচ্ছে। তবুও সেই নির্দেশিকা কে বুড়ো আঙ্গুল দেখিয়ে বহু অসচেতন মানুষ মাস্কহীন অবস্থায় জনসমক্ষে চলে আসছে। বুধবার সকালে বারাসাত শহরের কাছারির মাঠ সংলগ্ন সবজি ও মাছের বাজারে উপস্থিত হয় পুলিশ ।

ক্রেতা ও বিক্রেতা উভয়কেই মাক্স পরার ও সামাজিক দূরত্ব বজায় রাখা সহ করোনা বিধি নিষেধ কে মান্যতা দেওয়ার জন্য মাইকিং করা হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। এর মধ্যেই বেশকিছু জনকে দেখা যায় মাস্ক ছাড়াই বাজারে চলে এসেছে। আটকানো হলেই শুরু হয় তাঁদের নানান অজুহাত। প্রায় ১৩-১৪ জনকে মাস্কহীন থাকায় আটক করে বারাসাত পুলিশ । আবার কয়েকজনকে মাস্ক কিনে দিতেও দেখা যায় পুলিশকে।

Police raids

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার