Corona Case Update
লড়াই ২৪ ডেস্ক: কিছুদিন আগেই বেশ খানিকটা কমেছিল করোনা দৈনিক সংক্রমণ। কিন্তু স্থায়ী হল না বেশি দিন। এদিনের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৫৭০ জন। অপরদিকে সুস্থ হয়েছেন ৩৮ হাজার ৩০৩। মৃত্যু হয়েছে ৪৩১ জনের।
বর্তমানে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩১ লক্ষ ৪৭ হাজার ৩২৫ জন। সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ৪২ হাজার ৯২৩। সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ২৫ লক্ষ ৬০ হাজার ৪৭৪ জন। মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৩ হাজার ৯২৮ জনের।
Reead more…………………..জলমগ্ন রেল লাইন, বাতিল একাধিক ট্রেন
বিশেষজ্ঞদের মতে টিকাকরণই এখন দেশকে করোনা মুক্ত করতে পারে। এখনো অবধি মোট টিকাকরণ সম্পন্ন হয়েছে ৭৬ কোটি ৫৭ লাখ ১৭ হাজার ১৩৭ জনের। গত ২৪ ঘণ্টায় টিকাকরণ হয়েছে ৬৪ লক্ষ ৫১ হাজার ৪২৩।
পশ্চিমবঙ্গের অবস্থান: রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৪৩ জন। অপরদিকে কোভিড থেকে মুক্তি পেয়েছেন ৭৫৩ জন। রাজ্যে সুস্থতার হার ৯৮.২৯%।
তবে দিন প্রতিদিন রাজ্যে ধীরে ধীরে বাড়ছে করোনা। তারই মধ্যে সামনেই বাঙালির দুর্গা পুজা। উৎসবের সময় সংক্রমণ বাড়ার সম্ভবনা আছে। যা নিশ্চিত করবে রাজ্য তৃতীয় ঢেউয়ের মুখোমুখি হবে কি না।

মাত্র ১২ হাজারে ৮ জিবি RAM এর মোবাইল- এখনই কিনুন