Corona Case Updates
দিল্লি: গত এপ্রিল থেকে সংক্রমণে টালমাটাল হয়ে পড়েছিল দেশ। সংক্রমণের গ্রাফ কয়েকদিন হয়ে উঠেছিল আকাশছোঁয়া। অবশেষে গভীর অন্ধকার পেরিয়ে দূরে দেখা গিয়েছে সামান্য আলোর হদিশ। নিম্নগামী হয়েছে সংক্রমণ। দেখা গিয়েছে এক বিন্দু বাঁচার আলো। প্রতিদিনই কমছে সংক্রমণের সংখ্যা।
গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৭৩ হাজার ৭৯০ জন। মৃত্যু হয়েছে ৩ হাজার ৬১৭ জনের। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছে ২ লক্ষ ৬৪ হাজার ৬০১ জন।
আরও পড়ুন করোনা টিকায় হবে GST ছাড়, বিরোধিতার পথে একাধিক রাজ্য
এপ্রিলের পর এই প্রথম দৈনিক একটু একটু করে কমছে সংক্রমণ ও অ্যাক্টিভ কেসের সংখ্যা। দেশে মোট সুস্থ হয়ে ২ কোটি ৫১ লক্ষ ৭৮ হাজার ১১ জন। দেশে সুস্থতার হার বর্তমানে ৯০.৮০ শতাংশ। সংক্রমণের হার ৯.৮৪ শতাংশ। গত ৫ দিন ধরে ১০ শতাংশের নীচে পজিটিভিটি রেট।
আরও পড়ুন রাজস্থানে মাঝরাস্তায় খুন হল চিকিৎসক দম্পতি
অপরদিকে পশ্চিমবঙ্গেও নিম্নগামী সংক্রমণ। লকডাউনের প্রথম দিকে দৈনিক ২০ হাজারের কাছাকাছি ছিল সংক্রমণ, সেখানে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২,১৯৩। বেড়েছে সুস্থতার হার। একদিনে সুস্থ হয়েছেন ১৯ হাজার মানুষ।
Corona Case Updates

মাত্র ১২ হাজারে ৮ জিবি RAM এর মোবাইল- এখনই কিনুন