বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৩ লক্ষ,সেরে উঠছেন আড়াই লক্ষের বেশি মানুষ
নয়াদিল্লি: বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা তিন লক্ষের কাছাকাছি পৌঁছে গেল। শনিবারের বুলেটিন অনুযায়ী রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দু’লক্ষ ৯১ হাজার ১৯৪ জন। তাঁদের মধ্যে সেরে উঠেছেন দু’লক্ষ ৫৫ হাজার ৮৩৮ জন।
এছাড়া, রাজ্যে কোভিডের কারণে মোট মৃত্যু হয়েছে পাঁচ হাজার ৫৬৩ জনের। এই মুহূর্তে অ্যাকটিভ রোগীর সংখ্যা ২৯ হাজার ৭৯৩ জন।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন তিন হাজার ৫৯১ জন। সেরে উঠেছেন তিন হাজার ৩২ জন। একদিনে রাজ্যে ৬২ জনের মৃত্যু হয়েছে।
এদিনও সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা। মহানগরে আক্রান্ত হয়েছেন ৭৮৩ জন। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। এই জেলায় ২৪ ঘণ্টায় নতুন সংক্রামিত হয়েছেন ৭৫৬ জন।
তবে মাঝে দু’দিন দক্ষিণ ২৪ পরগনার সংক্রমণ ২০০-র নীচে থাকলেও এদিন ফের তা পেরিয়ে গেছে। তা ছাড়া হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর এবং নদিয়ায় ১০০-র বেশি করে মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন।

মাত্র ১২ হাজারে ৮ জিবি RAM এর মোবাইল- এখনই কিনুন