WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

 কোভিড ভ্যাকসিনের উপর মানুষের আস্থা বাড়াতে অভিনব পথে হেঁটেছেন  মার্কিন প্রেসিডেন্টরা এবার  সেই পথে হাঁটলেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। মঙ্গলবার লাইভ টিভি অনুষ্ঠানে কোভিড টিকা নিলেন  তিনি।

           মুখে মাস্ক। বাঁ হাতে টিকার ইঞ্জেকশন নিয়ে কমলা বললেন, “একটুও ব্যথা লাগেনি। কোনও সমস্যা নেই। টিকা সুরক্ষিত জীবনদায়ী।”  টিকা নেওয়া কতটা জরুরি তার জন্য প্রচারও করেছেন কমলা। করোনা নিয়ন্ত্রণে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থতাকে তুলে ধরে কমলা বলেছিলেন, ট্রাম্প যদি বলেন টিকা নিতে তবে তিনি কিছুতেই নেবেন না।  কিন্তু যদি বিজ্ঞানী, স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দেন তাহলে অবশ্যই নেবেন।  সকলেই টিকার ইঞ্জেকশন নেওয়া উচিত বলেও মন্তব্য করেন কমলা।

          ভাবী প্রেসিডেন্ট বাইডেন নিজেই বলেছেন তাঁর সামনে এখন দুই জোড়া ঐতিহাসিক সঙ্কট, যার মোকাবিলা করা তাঁর কর্তব্য। এর মধ্যে রয়েছে করোনা অতিমহামারী, দেশজোড়া বেহাল অর্থনীতি, বর্ণবৈষম্য এবং জলবায়ু বদল। বর্ণবৈষম্য ঘোচাতে ইতিমধ্যেই কৃষ্ণাঙ্গ সম্প্রদায়কে টিকা নিতে উৎসাহ দিচ্ছে বাইডেন শিবির।

          আমেরিকায় ভ্যাকসিন আসার কথা জানা গেলেও আশা-আশঙ্কার দোলাচলে ভুগছেন আম-জনতা। তাঁরা মনে করছেন, ভ্যাকসিনে করোনা ঠিক হলেও, পার্শ্ব প্রতিক্রিয়ায় স্বাস্থ্যের প্রচণ্ড ক্ষতি হতে পারে। তাই জনগণের আতঙ্ক দূর করতে এবার আসরে নেমেছেন চার প্রাক্তন প্রেসিডেন্ট- জিমি কার্টার, জর্জ বুশ, বিল ক্লিটন ও বারাক ওবামা। প্রকাশ্যেই প্রতিষেধক নিতে প্রস্তুত তাঁরা।

            উল্লেখ্য কয়েকদিন আগেই আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন টিকা নেয়।

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার