DA raising for government employees
কলকাতাঃবিধানসভা ভোটের মুখে সরকারি কর্মচারীদের জন্য ফের সুখবর দিতে চলেছে কেন্দ্রীয় সরকার।কেন্দ্রের তরফে কর্মচারীদের মহার্ঘভাতা বাড়ানোর ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে।
সরকারিস্তরে কর্মাচরীদের চার শতাংশ ডিএ বৃদ্ধি নিয়ে কথাবার্তা চলেছে। বুধবার সর্বভারতীয় সংবাদমাধ্যমে এমনই ইঙ্গিত মিলেছে কেন্দ্রীয় সরকারের তরফে।শুধু ডিএ নয়, কর্মচারীদের যে এরিয়ারের টাকা বকেয়া পডে রয়েছে, তাও মিটিয়ে দেওয়া হতে পারে। আগামী মার্চে মাসের শেষে দোল। তার আগেই মোদী সরকার এই উপহার ঘোষণা করতে পারে। তার থেকেও বড় কথা মার্চ মাসে বাংলায় ভোটের বাদ্যি বেজে যাবে।
কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন ৩৫ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী। সরকারি কর্মচারীদের বেতন এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি পাবে। ৪ শতাংশ ডিএ বৃদ্ধি, তারপর ৪ শতাংশ এরিয়ার মিটিয়ে দিলে ২০২১-এর জানুয়ারি থেকে জুন পর্যন্ত নতুন ডিএ যুক্ত হবে। ২০২০ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৪ শতাংশ ডিএ এখনও যুক্ত হয়নি।
প্রসঙ্গত উল্লেখ্য,সপ্তম পে কমিশনের বিধি অনুসারে, ডিএ বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্বাভাবিক নিয়মে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ট্রাভেল অ্যালাউন্সও বৃদ্ধি পাবে। ডিএ ঘোষণা হয়ে গেলে কর্মচারীদের বেতনও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
DA raising for government employees

মাত্র ১২ হাজারে ৮ জিবি RAM এর মোবাইল- এখনই কিনুন