WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

মোবাইল নিয়ে বচসার জেরে বন্ধুদের হাতে মৃত যুবক

হলদিয়া: হলদিয়ায় যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে সেখানকার ভবানীপুর মসজিদ পাড়া এলাকায়।পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম আব্দুল রশিদ(২৪)।

অভিযোগ, মোবাইল নিয়ে বচসার জেরে বন্ধুদের মারধরে জখম হন ওই যুবক। গতকাল রাতে তাঁকে গুরুতর আহত অবস্থায় বাড়ির অদূরে ফেলে দিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনায় শোকার্ত যুবকের পরিবার-পরিজন। তবে, এখনও এই ঘটনায় দুই জনকে আটক করেছে ভবানীপুর থানার পুলিস।

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার