লড়াই ২৪ ডেস্ক: স্কিন ভালো রাখতে অনেকেই অনেক পদক্ষেপ নেন। কেউ গুগল ঘেঁটে উপায় বের করে, তো কেউ আবার লোকের কাছ থেকে পরামর্শ নেন। কিন্তু এই সব এখন ভুলে যান। নিজের ত্বক ভালো রাখতে আছে কিছু ছোট্ট টিপস।
প্রথমেই যে সাধারণ বিষয়গুলি মাথায় রাখতে হবে তার মধ্যে উপরি পরিচর্যা, যেমন ভাল একটু ত্বকের উপযোগী সানস্ক্রিন লোশন, একটি ময়েশ্চারাইজার এবং একটি ভাল টোনার। তার সঙ্গে বারবার ঠান্ডা জল দিয়ে মুখ পরিষ্কার, সঠিক সময় মেকআপ তুলে দেওয়া এসব তো রয়েছেই।
এরপর
- প্রচুর পরিমাণে জল খাওয়া এবং লেবুজল কিংবা দইয়ের সরবত অথবা যেকোনও ফলের রস যেটি আপনার ভাল লাগে এমন কিছু অবশ্যই খান। এতে শরীর হাইড্রেটেড থাকবে।
read more……………..আধার কার্ডে বাড়ির ঠিকানা বদল করতে জানেন? না জানলে জেনে নিন!
• শস্যদানা জাতীয় খাবার বেশি খান। অর্থাত্ সিরিয়াল কিংবা ওটস এবং ডালিয়া জাতীয় খাবার ডায়েটে অন্তর্ভুক্ত করুন। এগুলি ভিটামিন-ই সমৃদ্ধ এবং ত্বক উজ্জ্বল রাখে।
• বাদাম জাতীয় সবকিছুই এর পক্ষে ভাল! বিশেষত খেজুর এবং আলমন্ড। কাজুও খেতে পারেন তবে আগে একটু জলে ভিজিয়ে নেবেন।
• বাড়িতে বানানো খাবার খান। বাইরের খাবার এড়িয়ে চলুন। এবং তেল মশলা যুক্ত খাবার কমই খান। লুচি পরোটা এগুলি কম খাবেন।
• বেশিমাত্রায় মিষ্টি এবং চিনি থেকে দূরে থাকুন। এর থেকে আপনার কলোগেন নিঃসৃত হয় এবং ত্বকে নানান ধরনের রোগ হতে পারে।
• সঠিক মাত্রায় প্রোটিন খান। চিকেন, সেদ্ধ ডিম এবং সালমন খাওয়া অভ্যাস করুন।
শরীরকে ভেতর থেকে হেলদি রাখুন, তবে আপনার ত্বকও জ্বলজ্বল করবে।

মাত্র ১২ হাজারে ৮ জিবি RAM এর মোবাইল- এখনই কিনুন