লড়াই ২৪ ডেস্ক: জম্মু-কাশ্মীরে পুলিশের গুলিতে নিহত হয় তিন জঙ্গি। সূত্র মাধ্যমে খবর মেলে শ্রীনগরের আলমদার কলোনিতে লুকিয়ে আছে জঙ্গিরা। এই খবর পাওয়া মাত্রই সেইদিকে অভিযান চালায় পুলিশবাহিনী। বাঁধে সংঘর্ষ। পুলিশের গুলিতে নিহত হয়ে যায় ৩ জঙ্গি। আর কেউ লুকিয়ে আছে কি না সেই বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।
এর আগে পুলওয়ামায় গত রাত থেকে শুরু হয়েছে সেনা-জঙ্গি সংঘর্ষ। গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে তিন জঙ্গির। একজনের পরিচয় পাওয়া গেছে তবে বাকি দুজন জঙ্গির পরিচয় এখনো জানা যায়নি। পাশাপাশি গতকাল কুলগামে রেললাইনের ধার থেকে মিলেছে ২০ কেজি আইআইডি। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পাওয়া মাত্রই তারা গতকাল ঘিরে ফেলে পুলওয়ামার ওই সংশ্লিষ্ট অঞ্চলটি। এরপরই শুরু হয় গুলির বর্ষণ। নিহত হয় ৩ জঙ্গি। যাদের মধ্যে একজন যার মধ্যে একজন লস্কর-ই-তৈবার কম্যান্ডার আয়াজ ওরফে আবু হুরেইরা। বাকি দুজনের পরিচয় এখনো মেলেনি।
আরও পড়ুন……বেড়ে গেল ভ্যাকসিনের দাম, অতিরিক্ত দামে টিকা কিনবে মোদী সরকার
এদিক গতকাল রাত ৮টা নাগাদ জম্মু নান্দপুর, রামগড়, সাম্বা ও মিরাসাহিব-এ কয়েক ঘণ্টার ব্যবধানে দেখা যায় ৪টি ড্রোন। নান্দপুরে জওয়ানরা ড্রোনটিকে তাক করে গুলি চালান।
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই জম্মু আকাশে একেরপর এক দেখা মিলছে ড্রোনের। বাহিনীর অধিকর্তাদের মতে, সীমান্ত এলাকায় জঙ্গিরা তাঁদের ওপর নজরদারি রাখতে এবং অস্ত্র-বোমা পাচার করতে ব্যবহার করছে এই অত্যাধুনিক যন্ত্র। এই বিষয়ে পাকিস্তানের কোনো যোগসূত্র আছে কি না সেই বিষয়ে নেই কোনো স্পষ্টতা।

মাত্র ১২ হাজারে ৮ জিবি RAM এর মোবাইল- এখনই কিনুন