Earthquake Kolkata Today: আচমকা ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা সহ গোটা রাজ্য। কাকদ্বীপ থেকে কোচবিহার-সর্বত্রই এই কম্পন অনুভূত হয়েছে। সবথেকে বেশি ধাক্কা বোঝা গিয়েছে বহুতলগুলিতে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৭। কলকাতার বাসিন্দাদের দাবি, প্রায় তিন সেকেন্ড সময় ধরে তাঁরা কম্পন অনুভব করেছেন। এই কম্পনের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে।
কখন ভূমিকম্প হল?
ভারতীয় সময়ে সকাল ১০টা ৮ মিনিট ২৬ সেকেন্ডে এই ভূমিকম্প হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া তথ্য অনুযায়ী, এই কম্পনের উৎসস্থল বাংলাদেশ। ফলে ঢাকা-সহ বাংলাদেশের একাধিক এলাকায় এই কম্পন আরও বেশি অনুভূত হয়েছে।
বিভিন্ন যোদ্ধাদের মূর্তিতে ঘোড়ার পা আলাদা ভাবে কেন থাকে? আসল সিক্রেট জানুন
কলকাতার শোভাবাজার এলাকার এক বাসিন্দা অমল রায়ের দাবি, ‘সকাল ১০টা ৯ মিনিটে হঠাৎ মাথাটা ঘুরতে শুরু করে। আমি বাড়িতে চেয়ারে বসেছিলাম। প্রথমে মনে করেছিলাম যে শরীর খারাপ হচ্ছে। পরে বুঝলাম বাড়ির পাখাও দুলছে। তখনই বুঝতে পারি যে ভূমিকম্প হচ্ছে।’ তবে ঘটনায় এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) সংস্থা জানিয়েছে,ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ঢাকা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে নরসিংদীতে এবং ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার।
Earthquake Kolkata Today

মাত্র ১২ হাজারে ৮ জিবি RAM এর মোবাইল- এখনই কিনুন