দরিদ্রদের মুখে হাসি ফোটাতে পূজোর পোশাক বিতরণ করল এগরা উইকেয়ার
শুভম সিং,পূর্ব মেদিনীপুর: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা।আর এই উৎসবে আনন্দে মেতে ওঠেন বাঙালি। বাঙালি পরিবারের প্রতিটি ঘরে ঘরে উৎসবের আনন্দে সকলেই মাতোয়ারা। কিন্তু আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যাদের নুন আনতে পান্তা ফুরায়।
হয়তো ঠিকমতো দুবেলা-দুমুঠো অন্যও জোটে না এমনি দুঃস্থ দরিদ্র মানুষ আমাদের সমাজে অনেকেই আছে এদের কথা কেআর ভাবে। আর সেই মানুষদের কথা ভেবেই পূর্ব মেদিনীপুর জেলার স্বেচ্ছাসেবী সংস্থা এগরা উইকেয়ারের উদ্যোগে পটাশপুর, ভগবানপুর, মংলামাড়ো, পাহাড়পুর এলাকায় শতাধিক দরিদ্র শিশু, বয়স্ক বৃদ্ধ-বৃদ্ধা হাতে পূজোর উপহার হিসেবে নতুন পোশাক তুলে দেওয়া হয়।
তবে এই শারদীয় উৎসবে দুর্গাপূজা উপলক্ষে সেই দরিদ্র মানুষেদের জন্য পুজোর আনন্দ ভাগাভাগি করে সবাই একসাথে তাদের মুখে হাসি ফোটাতে নতুন বস্ত্র তুলে দেন ও এদিন মধ্যাহ্নভোজের ও আয়োজন করেন।
সংস্থার সম্পাদক কৃষনেন্দু রায় বলেন, প্রতি বছর আমরা বাইরে প্রত্যন্ত এলাকায় এই বস্ত্র দান করে থাকি। কিন্তু এবছর কোভিড পরস্থিতিতে আমরা স্থানীয় প্রত্যন্ত অঞ্চলে এই বস্ত্র দান করবো বলে সিদ্ধান্ত নি। সকলের হাতে শারদ উপহার তুলে দিতে পেরে আমরা খুশি।
সংস্থার সভাপতি উজ্জয়িনী ব্যানার্জী বলেন, আমাদের বস্ত্র দান চারটি পর্ব মিলে অনুষ্ঠিত হবে, এই চারটি পর্বে প্রায় ৩০০ মানুষের হাতে পূজোর নতুন পোশাক পৌছে যাবে। সংস্থার সহ সভাপতি সুভাষ নন্দ বলেন এই কোভিড পরিস্থিতি তে আমরা চেষ্টা করেছি সামাজিক দূরত্ব বজায় রেখে ছোট ছোট শিশু দের মুখে হাসি ফোটানোর।
তিনি আরও বলেন যে, প্রতি বছর এই দিনটার জন্য আমরা ভীষণ ভাবে অপেক্ষা করি। বহু মানুষের আবেগ জড়িয়ে থাকে এই অনুষ্ঠানে। তিনি সংস্থার সকল সৈনিক ও সকল দাতা দের ধন্যবাদ জ্ঞাপন করেন।

মাত্র ১২ হাজারে ৮ জিবি RAM এর মোবাইল- এখনই কিনুন