WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

লড়াই ২৪ ডেস্ক: লাগবে না কোনো অতিরিক্ত খরচ। আগের সাবস্ক্রিপশনের খরচেই মিলবে গেমিংয়ের অনুভূতি।

মঙ্গলবার এমনটাই জানালো নেটফ্লিক্সের সিইও রিড হেস্টিংস।

উল্লেখ্য, বাজারে নেটফ্লিক্স আসার পর থেকে ছোটো-বড় সকলের মন কেড়ে নিয়েছিল এই ওটিটি প্ল্যাটফর্ম।

আরও পড়ুন………টানা পাঁচদিন জ্বালানীর দামে নেই কোনো পরিবর্তন

বিশ্বজুড়ে করোনার প্রভাবে লকডাউনে আরও ১/৫ গুণ বেড়ে গিয়েছিল সাবস্ক্রাইবার। বাড়ি বসেই দারুণ দারুণ ওয়েব-সিরিজ দেখার লোভে বেড়ে গিয়েছিল নেটফ্লিক্সের সাবস্ক্রাইবার। কিন্তু এবার আসতে আসতে বিশ্বের বহু দেশেই পরিস্থিতি শিথিল হওয়ায়, মানুষ নতুন করে আবার কাজে যুক্ত হওয়ায় কমে গেছে সাবস্ক্রাইবারের সংখ্যা। সেই কারণেই বিশ্ববাজারে নিজেদের ভিতকে ফের একবার শক্ত করার জন্য নতুন এই পরিকল্পনা নিয়ে এলো নেটফ্লিক্স।

লাগবে না অতিরিক্ত খরচ আগের দামেই মিলবে দারুণ দারুণ ওয়েবসিরিজ ও গেম খেলার মজা।

তবে কবে থেকে এই পরিষেবা চালু হবে এই বিষয়ে বিশেষ কছু জানায়নি সংস্থা। তাদের বক্তব্য, এখনো ডেভেলপমেন্ট পর্যায়ের মধ্যে আছে নেটফ্লিক্সের এই নতুন পরিষেবা।

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার