Lorai 24: মোটরসাইকেল এবং স্কুটারের দাম বাড়ানোর ঘোষণা করল হিরো মোটোকর্প (Hero MotoCorp)। ১ জুলাই থেকেই দুই চাকার গাড়িগুলির দাম ৩ হাজার দাম বাড়িয়েছে হিরো মোটোকর্প।
সংস্থাটির বক্তব্য, কাঁচামালের দাম ক্রমাগত বাড়ার কারণেই দাম বাড়াতে বাধ্য হচ্ছে তাঁরা। এক একটি মডেলের দাম এক একরকম হবে।
মঙ্গলবার হিরো মোটোকর্প স্টক এক্সচেঞ্জগুলিতে জানিয়েছে, কাঁচামালের দাম ক্রমাগত বৃদ্ধির জন্যেই দাম বাড়ানো জরুরি হয়ে পড়েছে। সংস্থাটি জানিয়েছে, সর্বোচ্চ বৃদ্ধি হবে তিন হাজার টাকা পর্যন্ত। মোটরসাইকেল এবং স্কুটার উভয়েরই দাম বৃদ্ধি হবে।
কাঁচামালগুলির ক্রমবর্ধমান দামের কারণে অনেক গাড়ি সংস্থা সম্প্রতি দাম বাড়ানোর কথা জানিয়েছে। করোনার সঙ্কটের কারণে অটো সংস্থাগুলির অবস্থা রীতিমতো খারাপ। এর মধ্যে কাঁচামালের দাম বাড়ার কারণে বাড়ছে দাম।

মাত্র ১২ হাজারে ৮ জিবি RAM এর মোবাইল- এখনই কিনুন