WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

  দিল্লি – হিমাচল প্রদেশের ভারী তুষারপাত একদিকে পর্যটকদের মুখে হাসি এনে দিয়েছে,অন্যদিকে মানুষের অসুবিধাও বেড়েছে। রাস্তায় ভারী তুষারপাতের কারণে জ্যামের পরিস্থিতি দেখা দিয়েছে।

          নতুন তুষারপাতের কারণে ৩২২ রাস্তা বন্ধ করা হয়েছে। লাহুল-স্পিতি জেলায় বৃষ্টি এবং তুষারপাতের কারণে ১ ১৭৭ টি রাস্তা বন্ধ হয়ে গেছে। অন্যদিকে, সিমলাতে ৮৩ টি এবং কিন্নৌরের ৪৮ টি রাস্তা তুষারপাতের কারণে অবরুদ্ধ ছিল।ভারী তুষারপাত এবং বৃষ্টির কারণে সাধারণ জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থও হয়েছে।

         কালপা অঞ্চলে ৫৮ সেমি এবং কাইলং ১৮ সেমি তুষারপাত হয়েছিল। এ ছাড়া খড়রালা, মোরং, কুফরি, সুমাদো ও পোহ প্রভৃতি অঞ্চলও তুষারপাতের ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।

       স্থানীয় আবহাওয়া অধিদফতর কিন্নৌর, লাহাল-স্পিতি জেলার বিভিন্ন স্থানে ভারী তুষারপাতের সতর্ক করেছে, যার ফলে বিদ্যুৎ ও জল সরবরাহ এবং রাস্তাগুলি সম্পূর্ণভাবে বাধা পেয়েছে।

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার