WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

লড়াই ২৪ ডেস্ক: ফের বিস্ফোরক বোঝাই ড্রোনের হদিশ কাশ্মীরে। শুক্রবার ভোরের দিকে আকনুর গুরহা পাট্টানে একটি ড্রোন উড়তে দেখা যায়। সঙ্গে সঙ্গেই সেটিকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। কয়েকবারের চেষ্টা গুলি করে নামানো হয় ড্রোনটিকে। উদ্ধার হয় ৫ কিলোগ্রাম বিস্ফোরক। ড্রোন উদ্ধারের খবর নিশ্চিত করেছেন জম্মু-কাশ্মীর পুলিশের এডিজি মুকেশ সিং।

গত কয়েক সপ্তাহ আগেই জম্মু বিমান ঘাঁটিতে বিস্ফোরণ ঘটানো হয়। ড্রোনে সাহায্যেই এই নাশকতা হয়েছিল বলে জানায় ভারতীয় বায়ু সেনা। এই ঘটনার পরও বেশ কয়েকবার সীমান্তের দিকে দেখা গেছে ড্রোনের হদিশ। সেনার ধারণা ওই ড্রোনগুলো মূলত পাকিস্তান থেকেই এসেছে। তবে এবার আর ড্রোনটি পালাতে পারেনি। তার আগেই পুলিশে গুলি করে নামিয়ে এনেছে ড্রোনটিকে।

আরও পড়ুন……….রেললাইন থেকে উদ্ধার হল RPF কর্মীর দেহ, চাঞ্চল্য স্থানীয় এলাকায়

সূত্রের খবর, শুক্রবার ভোরে এই ড্রোনটি পাকিস্তান থেকেই এসেছে বলে মনে করা হচ্ছে। জম্মুর বিমানঘাঁটির আদলেই ফের একবার বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল বলে মনে করছে সেনা। তবে পুলিশি তৎপরতা কারণে সেই উদ্দেশ্য সফল হল না। সেনা সূত্রে জানা গিয়েছে, ড্রোনটিতে একটি প্ল্যাস্টিকের সাহায্য আনা হচ্ছিল বিস্ফোরক। শুধু তারের সঙ্গে ফিউজ আটকে দিলেন সম্পূর্ণ হয়ে যেত এই বিস্ফোরক।

এই ঘটনার নেপথ্যে লস্কর-ই-তৈবার হস্তক্ষেপ ছিল, এমনটাই মনে করছে সেনা।

তারই মধ্যে আবার দুদিন পর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জম্মু-কাশ্মির সফরে আসতে চলেছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যা চিন্তা তৈরি করছে সেনাবাহিনীর মনে।

জম্মু সেনার বিমানঘাঁটিতে ড্রোন হামলার পর শ্রীনগর প্রশাসন ড্রোন ও একই ধরণের গ্যাজেট ওড়ানোর অনুমতি বাতিল করে দেয়। আইন লংঘন করলে করা শাস্তি হবে বলে সতর্ক করা হয়।

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার