WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

IND Vs Aus: বৃহস্পতিবার (৩০ অক্টোবর) আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ ২০২৫-এর দ্বিতীয় সেমিফাইনালে দারুণ এক ইতিহাস গড়েছে ভারত। বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়েছে হরমনপ্রীত কৌরের দল। এই জয়ের মধ্য দিয়ে ভারত নিশ্চিত করেছে তাদের তৃতীয় বিশ্বকাপ ফাইনালের টিকিট। আগামী ২ নভেম্বর ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে দক্ষিণ আফ্রিকা।

ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি। ওপেনার ফিবি লিচফিল্ডের দুর্দান্ত সেঞ্চুরি এবং অভিজ্ঞ এলিস পেরি ও অ্যালিসা গার্ডনারের অর্ধশতকের সুবাদে অস্ট্রেলিয়া নির্ধারণ করে ৩৩৯ রানের বিশাল লক্ষ্য।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ইনিংস খেলে ভারত। অধিনায়ক হরমনপ্রীত কৌর খেলেন ৮৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস, আর জেমিমা রদ্রিগেজ খেলেন অপরাজিত ১২৭ রানের ঝলমলে নক। তাদের ব্যাটে ভর করেই ৪৯তম ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে ভারতীয় নারী দল।

এই জয় ভারতের জন্য নানা দিক থেকেই ঐতিহাসিক। ২০১৭ সালের পর এটি অস্ট্রেলিয়ার প্রথম বিশ্বকাপ হার, এবং আবারও সেই সেমিফাইনালে তাদের হারালো ভারত—যেমনটা ঘটেছিল ২০১৭ সালেও।

ভারত এর আগে ২০০৫ ও ২০১৭ সালে নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল, তবে শিরোপা জিততে পারেনি। এবার তৃতীয়বারের মতো ফাইনালে উঠে হরমনপ্রীতদের সামনে থাকছে ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ।

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার