WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

Corona Case Updates

দিল্লি: গত কয়েকদিনে কমেছে করোনা আক্রান্তের সংখ্যা। দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় দেশ একেবারে মুখ থুবড়ে পড়েছিল, সেখান থেকে একটু একটু করে এখন সুস্থতার পথে। বিগত কয়েকদিনে দেশে করোনা আক্রান্তের তুলনায় বেড়েছে সুস্থতার সংখ্যা। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩১ হাজার ৩৭১। বুধবার দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ৩২ হাজার ৭৮৮ জন।

গত ২৪ ঘন্টায় দেশে মৃতের সংখ্যা ২,৭০৬ জন। অপরদিকে ১ দিনে দেশে করোনাকে হারিয়ে বাড়ি ফিরেছেন ২ লক্ষ ৭ হাজার ৭১ জন। বর্তমানে দেশে সক্রিয় রোগীর মোট সংখ্যা ১৬ লাখ ৩৬ হাজার ৯৯৩ জন।

দেশে এখন পর্যন্ত করোনার কবলে পড়েছেন ২ কোটি ৮৫ লক্ষ ৭৪ হাজার ৩৫০ জন। তার মধ্যে সুস্থ হয়েছেন ২ কোটি ৬৫ লক্ষ ৯৭ হাজার ৬৫৫ জন। মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৪০ হাজার  ৭০২ জনের। দেশে মোট টিকাকরণের সংখ্যা ২২কোটি ৪১ লক্ষ ৯ হাজার ৪৪৮। প্রসঙ্গত, ভারতে তৈরি আরও এক টিকা এবার হাতে আসতে চলেছে।  দ্বিতীয় ভ্যাকসিনে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র।

আগামী দশ দিনের মধ্যে বঙ্গে আসতে চলেছে বর্ষা

হায়দ্রাবাদের সংস্থা বায়োলজিক্যাল ই তৈরি করবে এই ভ্যাকসিন। অগাস্ট থেকে শুরু হবে টিকা উৎপাদন। প্রথম দফায় তারা ৩০ কোটি ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। অগাস্ট থেকে ডিসেম্বর অবধি চলবে এই  উৎপাদন প্রক্রিয়া। এর জন্য অগ্রিম হিসাবে কেন্দ্র এই সংস্থা ১৫০০ কোটি টাকা পাঠিয়েছে।

অপরদিকে বিশ্বের একাধিক দেশের সঙ্গে ভ্যাকসিন ভাগ করে নেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে তিনি জানান, রাষ্ট্রসংঘের কোভ্যাক্স গ্লোবাল ভ্যাকসিন শেয়ারিং প্রোগ্রামের মাধ্যমে গোটা বিশ্বে বাড়তি ৭৫ শতাংশ ভ্যাকসিন বিতরণ করবে আমেরিকা। এর মধ্যে রয়েছে ভারতের নামও। যা নিয়ে ফোনে কমলা হ্যারিসকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার