WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

বলিউড: এবছর অক্টোবর মাসের তিন তারিখ থেকে শুরু হয়েছে ‘বিগবস’-এর গ্র্যান্ড প্রিমিয়ার। বিগ বস বরাবরই বিতর্কিত ব্যক্তিদের শোয়ে নিয়ে আসে। এই সিজনে শোনা যাচ্ছে বিগ বসে নাকি আসতে পারেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী।

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় প্রথম থেকে উঠেছে রিয়া চক্রবর্তীর নাম। এরপর সুশান্তের সঙ্গে ড্রাগ মামলায় নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো তাঁকে গ্রেফতার করে। গত বুধবার শর্ত সাপেক্ষে জামিন পান রিয়া চক্রবর্তী। বর্তমানে তাঁকে প্রত্যহ থানায় হাজিরা দিতে হচ্ছে।

কিছুদিন আগে অভিনেতা ও প্রযোজক রোহিত চৌধুরি বলেছিলেন, রিয়াকে তিনি ‘বিগ বস’-এর এই সিজনে দেখতে চান। সেখানে রিয়া তাঁর বক্তব্যও রাখতে পারবেন। তিনি আরও বলেন, ‘বিগ বস’-এর হাউজে সাধারণত প্রথমের কিছুদিন ছাড়া কেউই মুখোশ পরে থাকতে পারেন না। চব্বিশ ঘণ্টা হাউজে থাকায় একসময় না একসময় তাদের লোক দেখানো মুখোশটি খুলে যায়। রিয়া যদি বিগ বস হাউজে আসেন তবে কখনও না কখনও তিনি নিজের জীবনের এই এপিসোডটি নিয়ে মুখ খুলবেনই। তাহলে রিয়ার সম্পর্কে এখন যা শোনা যাচ্ছে তা তখন অনেকটাই স্পষ্ট হয়ে যাবে।

তবে সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তী আদৌও বিগ বস হাউজে যাচ্ছেন কিনা তা এখনও জানা যায়নি।

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার