WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

JMB terrorist 

লড়াই ২৪ ডেস্ক: জেএমবি জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ ছিল। এই সন্দেহেই বারাসাতের বাড়ি থেকে গ্রেফতার কড়া হল লালু ওরফে রাহুল সেনকে। বারাসাত সীমান্তের কাছাকাছি জেলা হওয়ায় যোগসূত্র ছিল জেএমবি গোষ্ঠীর সঙ্গে। নিজেকে রাহুল কুমার বা রাহুল সেন বলে পরিচয় দিত সে। বারাসাতের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে এসটিএফ। মূলত, জেএমবি জঙ্গিগোষ্ঠীর লিঙ্কম্যান হিসাবেই কাজ করতো রাহুল।

আরও পড়ুন………করোনা কোপ বসাল শ্রাবণী মেলার বাঁকযাত্রায়

পুলিশ সূত্রে খবর, এই লালু ওরফে রাহুল সেনের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটো ল্যাপটপ, একটি আইপ্যাড, এবং বেশ কিছু জঙ্গি কার্যকলাপের নথি। হরিদেবপুর থেকে ধ্রিত জঙ্গি নাজিউর ঘনিষ্ঠ ছিল এই রাহুল কুমার। এমনকি হাওলার মাধ্যমে জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশের সদস্যদের টাকা পাঠাতো রাহুল। জঙ্গিদের গা ঢাকা দেওয়ার ব্যবস্থা করতো সে। পাশাপাশি জাল ভারতীয় আইডি বানানো ছিল রাহুলের বাঁ হাতের খেল।

উল্লেখ্য, ধৃত তিন জঙ্গিকে গ্রেফতার করে পুলিশ জানতে পারে এই রাহুলের কথা। তারপর বারাসাত থেকে তাকে গ্রেফতার করে। আপাতত চলছে জিজ্ঞাসাবাদ। হরিদেবপুরের পর সোজা কলকাতা লাগোয়া বারাসাত থেকে গ্রেফতার করা হয় লালুকে। তার গ্রেফতারিতে রীতিমতো নড়েচড়ে বসেছে পুলিশ ও প্রশাসন। কারণ আরও কতজন এমন ভেকধারী আছে তার কোনো হিসেব নেই। এই লালুকে হিসেব করে গোটা চক্রের হদিশ করতে চাইছে পুলিশ কর্তারা।

JMB terrorist 

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার