Jogendra Nath Mondal Smriti Mahavidyalaya
লড়াই ২৪ : কলেজের অধ্যক্ষকে মারধর করে কোপানোর চেষ্টার অভিযোগ উঠল কলেজেরই একাউন্টেন্টের বিরুদ্ধে।সোমবার বেলা বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে গোপালনগর থানা যোগেন্দ্রনাথ মন্ডল স্মৃতি মহাবিদ্যালয়ে।
অভিযুক্ত একাউন্টেন্টের নাম রণপতি রায়। পুলিশ তাকে আটক করেছে।
কলেজ অধ্যক্ষ ও কর্মীরা জানিয়েছেন বেলা সাড়ে ১১টা ৩০ নাগাদ হঠাৎ কলেজ অধ্যক্ষ অর্ণব ঘোষের ঘরে ঢোকেন অভিযুক্ত। ঘরের দরজা আটকে তাকে মারধর করতে থাকে৷ চিৎকার চেঁচামেচির শব্দ পেয়ে অন্যান্য কর্মীরা দরজা ভেঙে ঘরে ঢোকেন।
কলেজের শিক্ষক কর্মী তপন মন্ডল বলেন আমরা অধ্যক্ষর চিৎকার করতে শুনে দরজা ভেঙে ঢুকে দেখি অভিযুক্ত তাকে মারধর করছে৷ আমরা ঠেকাতে গেলে তার কাছে থাকা দা নিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে । ধস্তাধস্তি করে তার হাত থেকে দা কেড়ে নেয়া হয়।
খবর পেয়ে পুলিশ এসে অভিযুক্তকে আটক করে নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে কলেজে উত্তেজনা ছড়িয়েছে।
Jogendra Nath Mondal Smriti Mahavidyalaya

মাত্র ১২ হাজারে ৮ জিবি RAM এর মোবাইল- এখনই কিনুন