WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

Jyotipriya Mallick in Habra football tournament

লড়াই ২৪ : হাবরা হাইস্কুল মাঠে একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক,অস্থায়ী অনুষ্ঠান মঞ্চ থেকে ফুটবলের মানকে আরও উন্নত করার লক্ষ্যে নিয়ে যাবার বার্তা দেন মন্ত্রী।

হাবড়া সেন্ট্রাল স্পোর্টস এসোসিয়েশনের আয়োজিত আট দলীয় ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় হাবড়া মাঠে।এদিন হাবড়ার বিধায়ক তথা রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ফাইনাল খেলা অনুষ্ঠানের শুভ সুচনা করেন।এদিন হাবরা মাঠে ফুটবল খেলা দেখতে আসেন অসংখ্য সাধারণ মানুষ।খেলার শুরুতে মঞ্চে বেশকিছু সময় ফুটবল নিয়ে বক্তব্য রাখেন বনমন্ত্রী জ্যেতিপ্রিয় মল্লিক।এরপর মাঠে গিয়ে ফুটবলারদের সাথে কুশল বিনিময় করেন এবং নিজে ফুটবল খেলার জন্য প্লেয়ারদের উৎসাহিত করেন। এদিন জ্যোতিপ্রিয় মল্লিক জানান,ফুটবলের বিকল্প অন্য কোনো খেলা নেই আর কখনো হবেও না। এককথায় বাংলাকে ফুটবলের মক্কা বলা চলে। বাঙালির শ্রেষ্ঠ খেলা ফুটবল প্রতিটি গানের মধ্যে এটা উল্লেখ রয়েছে পাশাপাশি হাবরায় কিছু কোচিং সেন্টার বাড়ানোর জন্য বলা হয়েছে হাবরা পৌরসভার প্রশাসককে,এছাড়াও হাবড়া মাঠে আরও দু-একটি ঘর বানানোর জন্য বলা হয়েছে প্লেয়াররা ড্রেসিং করতে পারবেন।এছাড়াও হাবরা এলাকায় একাধিক মাঠ দেখতেও বলা হয়েছে যদি আরও বেশি করে খেলতে পারবেন ছেলেমেয়েরা।এছাড়াও ফুটবলের মান আরো বেশি কি করে বাড়ানো যায় সেই লক্ষ্যে আগামী দিনের চেষ্টা থাকবে সকলের।

Jyotipriya Mallick in Habra football tournament

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার