tarakeshwar mandir
লড়াই ২৪ ডেস্ক: করোনার অতিমারি আবহে কোপ পড়লো শ্রাবণী মেলার বাঁকযাত্রায়। এখন এক বছর কাঁধে বাঁক নিয়ে ঢোকা নিষেধ করে দিল মন্দির কর্তৃপক্ষ। এদিন এই নিষেধাজ্ঞার কথা স্পষ্ট জানিয়ে দেন তারকেশ্বর মন্দিরের মঠাধীশ দণ্ডী স্বামী সুরেশ্বর আশ্রম মোহন্ত মহারাজ।
তবে দুয়ার খোলা থাকবে পুণ্যার্থীদের জন্য। এর আগের বছরও করোনার কারণে বন্ধ ছিল শ্রাবণী মেলার জলযাত্রা। উল্লেখ্য, বাড়ানো হয়েছে মন্দিরের সময়সীমা। বিধিনিষেধ মেনেই মন্দির খোলা হবে পুণ্যার্থীদের জন্য।
আরও পড়ুন…….দেশে ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা
আগে সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা থাকতো মন্দির। এই করোনা পরিস্থিতিতে ভিড় ও জনসমাগম এড়িয়ে চলার সময়সীমা বাড়িয়ে দেওয়া হল সকাল ৫.৩০ থেকে দুপুর ২টো পর্যন্ত। তবে একসঙ্গে ২০০ জনের বেশি ঢুকতে পারবে না মন্দির প্রাঙ্গণে। বন্ধ থাকবে গর্ভগৃহ। সমস্ত কোভিড বিধি মানতে হবে ভক্তদের।
tarakeshwar mandir

মাত্র ১২ হাজারে ৮ জিবি RAM এর মোবাইল- এখনই কিনুন