...
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

কলকাতাঃ আর কয়েকদিন পর দোল উৎসব।তাই এবার রেল দপ্তরের তরফ থেকে চালানো হচ্ছে কিছু উৎসব স্পেশাল ট্রেন।যেমন দোলযাত্রা উপলক্ষে মানুষ যাতে ঘরে ফিরতে পারেন তার জন্য চালু হচ্ছে বিশেষ কলকাতা-পুরী-কলকাতা বিশেষ সুপারফাস্ট ট্রেন।

আগামী শনিবার এই ট্রেন কলকাতা থেকে ছাড়বে এবং পুরী পৌঁছাবে। এরপর আগামী রবিবার ট্রেনটি ফের পুরী থেকে কলকাতায় ফিরে আসবে।

আরও বেশকিছু ট্রেন এছাড়াও এই উৎসব স্পেশাল ট্রেনের তালিকায় রয়েছে। যেমন ০৫০৪৮ গোরখপুর-কলকাতা স্পেশাল ট্রেনটি আগামী ২৯শে জুন পর্যন্ত চলবে।

০৫০৪৭ কলকাতা-গোরখপুর ট্রেনটি আগামী ১লা জুলাই পর্যন্ত চালানো হবে। ০৫০৫০ গোরখপুর-কলকাতা ট্রেনটি আগামী ৩০শে জুন পর্যন্ত চলবে। ০৫০৪৯ কলকাতা-গোরখপুর ট্রেনটিও আগামী ৩০শে জুন পর্যন্ত চালানো হবে।

০৫০৫২ গোরখপুর-কলকাতা ট্রেনটি ২৪শে জুন পর্যন্ত চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ০৫০৫১ কলকাতা-গোরখপুর ট্রেন চলবে আগামী ২৫শে জুন পর্যন্ত। ০৫০৯৮ জম্মুতাওয়াই-ভাগলপুর স্পেশাল ট্রেন আগামী ২৯শে জুন পর্যন্ত চালানো হবে। এছাড়াও, ০৫০৯৭ ভাগলপুর-জম্মুতাওয়াই স্পেশাল ট্রেনটি আগামী ১লা জুলাই পর্যন্ত,‌০৫০২৮ গোরখপুর-হাটিয়া স্পেশাল ট্রেনটি আগামী ৩০শে জুন পর্যন্ত এবং ০৫০২৭ হাটিয়া-গোরখপুর স্পেশাল ট্রেনটি আগামী ১লা জুলাই পর্যন্ত চালানো হবে।

পূর্ব রেলওয়ে বিভাগের তরফ থেকে জানানো হয়েছে, কলকাতা-পুরী-কলকাতা স্পেশাল ট্রেনটি আগামী ২৭শে মার্চ রাত ১১ টা ৪৫ মিনিটে কলকাতা থেকে ছাড়বে। পরদিন সকাল ৯ টা ৩৫ মিনিটে সেটি পুরী পৌঁছাবে।

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.