WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

কলকাতা : এ বার শহরে মাস্ক পরা এবং দূরত্ববিধি নিয়ে ফের কড়া পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পৌরসভা এবং পুলিশ।শুক্রবারে সেকথা স্পষ্ট ভাবেই জানিয়ে দিলেন কলকাতা পুর প্রশাসক ফিরহাদ হাকিম। এদিন তিনি জানান “বিধি মানলে তবেই লকডাউন এড়ানো যাবে”।এছাড়াও সচেতনতা বাড়াতে পুরসভা একগুচ্ছ নয়া কর্মসূচির ঘোষণা করে। অনেক আগে থেকেই উদ্বেগ প্রকাশ করে আসছেন চিকিৎসকেরা।

শহরের করোনা পরিস্থিতি মোকাবিলায় পুরসভার পাশাপাশি আবারও কোমড় বেঁধে নামছে পুলিশ। রাস্তাঘাটে নজরদারি বাড়ানো হচ্ছে। এদিন লালবাজারে সমস্ত ডিসি-দের নিয়ে বৈঠক করেন কলকাতা পুলিশের উচ্চ পদস্থ কর্তারা। বৈঠকে মাস্ক এবং দূরত্ববিধি নিয়ে কড়া অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যাঁরা করোনার বিধি মানবেন না, তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে লালবাজার কর্তৃপক্ষ।

এদিন ফিরহাদ হাকিম বলেন, “আমি শহরবাসীর কাছে হাতজোড় করে অনুরোধ করছি, আপনারা করোনার বিধিনিষেধ মানুন। মাস্ক পরতে হবে এবং দূরত্ববিধি মানতেই হবে।” এছাড়াও এদিন তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, সচেতন না হলে অন্য রাজ্যের মত আমাদেরও লকডাউনের পথে হাঁটতে হতে পারে। শুক্রবার কলকাতায় ১৫০ জন আক্রান্ত হয়েছেন। যা দিন কয়েক আগে ৩০-এ নেমে গিয়েছিল।”

ভোটের মরসুমে ঘন ঘন মিটিং-মিছিল-সভা করোনার ঝুঁকি বাড়িয়েছে বলে মনে করছেন চিকিৎসকেরা। রাজ্যবাসীকে করোনার প্রতিষেধক নেওয়ার অনুরোধ জানান ফিরহাদ। তিনি বলেন, “বয়স্ক এবং যাঁদের কো-মর্বিডিটি রয়েছে, তাঁদের টিকা নিতে অনুরোধ করছি। কোভিড টেস্ট বাড়ানোর চেষ্টা চলছে। আমার প্রত্যেককেই টিকা দেওয়ার বিষয়ে কেন্দ্রকে বলেছি। এখনও পর্যন্ত জবাব আসেনি।”

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার