WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

Business Ideas

লড়াই ২৪ : প্রধানমন্ত্রী শ্রম যোগী মান ধন যোজনায় দিনে 2 টাকা দিলেই মিলবে 36,000 টাকা। বেশিরভাগ চাকুরিজীবীদেরই EPFO-তে মাসিক অবদানের জেরে অবসর গ্রহণের সময় একটি মোটা অর্থ পেনশন হিসেবে মেলে।

এক্ষেত্রে তাঁদের অবসরকালীন সময় নিরাপদ হলেও, দিনমজুর, শ্রমিক, পরিচারিকা ইত্যাদি কাজ করার ক্ষেত্রে ব্যক্তিদের অবসরকালীন সময়ের জন্য সাধারণত কোনও তহবিলই প্রস্তুত করা থাকে না।
এক্ষেত্রে এমন একটি সরকারি স্কিম রয়েছে, যাতে বিনিয়োগ করে কোনও দিনমজুর, শ্রমিক, পরিচারিকাও তাঁদের অবসরকালীন সময়ে মোটা টাকা পেনশন হিসেবে পেতে পারেন। তাই যদি কেউ দিনমজুর, শ্রমিক বা পরিচারিকাকে চেনেন তবে তাঁকে অবসরের স্কিম নিয়ে উপদেশ দিয়ে সাহায্য পেতে পারেন।

এক্ষেত্রে প্রধানমন্ত্রী শ্রম যোগী মান ধন যোজনায় তে প্রতিদিন মাত্র 2 টাকা বা প্রতি মাসে 60 টাকা করে বিনিয়োগ করলেই 36,000 টাকার বার্ষিক পেনশনের সুবিধা পাওয়া যায়। এই PM Shram Yogi Man Dhan Yojana এমন একটি সরকারি স্কিম, যা অসংগঠিত শ্রমিকদের অবসরকালীন সুরক্ষা দেয়। পরিচারিকা, হকার, ইট ভাটা শ্রমিক, মুচি, ধোপা, রিকশাচালক এমন অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক সংখ্যা বর্তমানে দেশে 42 কোটি। অর্থাৎ দেশের বিপুল সংখ্যক মানুষ এই খাতে যুক্ত। তুলনায় চাকুরিজীবীর সংখ্যাই বরং কম।

এই স্কিমের আওতায় অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকেরা 60 বছর বয়সের পর থেকেই প্রতি মাসে 3000 টাকার ন্যূনতম পেনশন পাবেন। এক্ষেত্রে গ্রাহক মারা গেলে, ভোক্তার স্ত্রী 50 শতাংশ টাকা পেনশন হিসেবে পাওয়ার অনুমতি পাবেন। রিবারিক পেনশন শুধুমাত্র স্বামী/স্ত্রীর জন্য প্রযোজ্য। স্কিমের মেয়াদপূর্তির পর গ্রাহক প্রতিমাসে 3000 করে টাকা পাবেন 18 থেকে 40 বছর বয়সীদের মধ্যে যে কোনও ব্যক্তি।

Business Ideas

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার