Major fire breaks out in Delhi Udyog Nagar
নিউ দিল্লি : সোমবার সকালে পশ্চিম দিল্লির এক জুতো কারখানায় ঘটে গেল ভয়াবহ অগ্নিকান্ড| ঘটনাটি ঘটেছে দিল্লির উদ্যোগ নগরে| এই ঘটনার জেরে এখন অবধি ৬ জন নিখোঁজ বলে সুত্র মারফত জানা যাচ্ছে|
ঘটনাটি ঘটার কিছু সময়ের মধ্যেই দমকল বাহিনী খবর পায়|সাথে সাথে দমকলের চব্বিশটি ইঞ্জিন ও দুটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়| আরও পনেরোটি ইঞ্জিন নিয়ে আসার ব্যবস্থা করা হয়|

দিল্লি ফায়ার সার্ভিসের মুখ্য অধিকর্তা অতুল গার্গ জানান,কমপক্ষে ৫ থেকে ৬ জন নিখোঁজ| এখনও পর্যন্ত ঘটনাটি নিয়ন্ত্রণের বাইরে| বর্তমানে দমকলের ৩১টি ইঞ্জিন সেখানে কাজ করছে|
ভয়াবহ এই অগ্নিকান্ডটি ঘটার নির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি|স্থানীয় সুত্র থেকে জানা গিয়েছে,এদিন সকাল সাড়ে আটটা নাগাদ কারখানার আগুন চারপাশের এলাকায় ছড়িয়ে পড়ে|দমকলে আটটা বাইশ নাগাদ খবর দেওয়া হয়| তারপর দমকল কতৃক দ্রুত অগ্নিকান্ডটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু হয় |
Major fire breaks out in Delhi Udyog Nagar

মাত্র ১২ হাজারে ৮ জিবি RAM এর মোবাইল- এখনই কিনুন