হোটেলে রমরমিয়ে চলছিল মধুচক্র, পুলিশের হাতে গ্রেপ্তার
মুম্বাই: শনিবার গুরগাঁওয়ের হোটেল থেকে ৩ মহিলাকে উদ্ধার করল মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। পাশাপাশি হোটেলের মধ্যে সেক্স র্যাকেট চালানোর অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়।গুরগাঁওয়ের একজন সিনিয়ার পুলিশ অফিসার একথা জানান।
পুলিশ অফিসারের মতে, শুক্রবার রাতে ক্রাইম ব্রাঞ্চ তল্লাশি চালিয়ে গুরগাঁওয়ের একটি হোটেল থেকে ৩ জন মেয়েকে উদ্ধার করে। যে এই যৌন র্যাকেটটি চালাছিল তাকে পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। তিনটি মেয়েকে উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, তাঁদের সঙ্গে ফিল্ম ইন্ডাস্ট্রির যোগাযোগ রয়েছে।
কিছুদিন আগে, মুম্বই পুলিশ একটি অনলাইন যৌন র্যাকেটের পর্দা ফাঁস করে। জিজ্ঞাসাবাদ করার পরে, পুলিশ জানতে পারে, যৌন র্যাকেট চালানো প্রধান আসামি পলাতক ছিলেন। তিনি ফোন নম্বরের মাধ্যমে তাঁর সাথে যোগাযোগ করা লোকদের মহিলাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিত।

মাত্র ১২ হাজারে ৮ জিবি RAM এর মোবাইল- এখনই কিনুন