NHRC Report:
লড়াই ২৪ ডেস্ক: রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আসতেই একেবারে উত্তাল রাজ্য রাজনীতি। মঙ্গলবার কমিশন তরফে একটি ৫০০ পাতার রিপোর্ট দেওয়া হয় হাইকোর্টে। নবান্নের অনুরোধে সেই রিপোর্ট বৃহস্পতিবার প্রকাশ্যে আনা হয়। রিপোর্ট প্রকাশ্যে আসতে সরগরম হয়ে পড়ে রাজ্য রাজনীতি। রিপোর্টে বেরিয়ে আসে একাধিক রাজ্যের শাসক দলের নেতা-মন্ত্রীর নাম। এছাড়াও হিংসায় রয়েছে একাধিক মহিলারও নাম।
রিপোর্টে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বিধায়ক পার্থ ভৌমিক, শওকত মোল্লা, তৃণমূল নেতা উদয়ন গুহকে কুখ্যাত দুষ্কৃতী বলা হয়েছে। তবে এই রিপোর্টকে মানতে নারাজ শাসক শিবির। তাদের দাবি, এই রিপোর্টটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। নৈহাটি তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক নিজের ফেসবুক পেজ মাধ্যমে মানবাধিকার কমিশনের রিপোর্টকে কটাক্ষ করে ধন্যবাদ জানায়।
তিনি তার ফেসবুক পেজে লেখেন, “আমাকে কুখ্যাত দুষ্কৃতী হিসাবে আখ্যায়িত করার জন্য জাতীয় মানবাধিকার কমিশনে সদস্যদের অসংখ্য ধন্যবাদ।”
উল্লেখ্য, কমিশনের রিপোর্টে আরও বলা হয়েছে, ‘দিনের পর দিন হিংসার ঘটনা নিয়ে রাজ্যের কোনো প্রশাসনিক কর্তা ও রাজনৈতিক নেতাদের মুখ খুলতে দেখা যায়নি। দিনের পর দিন সাধারণ মানুষের জীবনের অধিকার, বাক স্বাধীনতার অধিকার লঙ্ঘিত হয়েছে কিন্তু রাজ্য প্রশাসন এই বিষয়ে নিরুত্তাপ। বাংলায় যে হিংসার ঘটনা তৈরি হয়েছে তার পিছনে রাজনীতি, আমলাতন্ত্র ও অপরাধ জগতের আঁতাত আছে। রাজ্যে আইনের শাসন নয় শাসকের শাসন চলছে।’
আরও পড়ুন……….জম্মুর আকাশে ফের একবার দেখা মিলল ড্রোনের, নিহত ৩ জঙ্গি
তবে কমিশনের এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “রাজ্যে প্রশাসনের বক্তব্য না শুনেই এই রিপোর্ট তৈরি করা হয়েছে। আমাদের বিশ্বাস রাজ্যকে হলফনামা পেশ করার সুযোগ দেবে আদালত। আর তখন রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতির দায়িত্বে নির্বাচন কমিশন ছিল। আমার আর কিছু বলার নেই।”

মাত্র ১২ হাজারে ৮ জিবি RAM এর মোবাইল- এখনই কিনুন