WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

কলকাতাঃ দমদম বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ব্রাত্য বসু বিনোদনের জগত থেকে রাজনীতির ময়দানে পা রেখে সফল।

তিনি একুশের বিধানসভা নির্বাচনের কঠিন লড়াইয়ে আরও একবার নিজেকে সঁপে দিয়েছেন। কিছুদিন আগেই ব্রাত্যর হয়ে দমদমে প্রচারে এসেছিলেন তৃণমূলের অন্যতম তারকা-ক্যাম্পেনার জয়া বচ্চন। তার পরেই নির্বাচন কমিশনের কাছে হলফনামায় নিজের সম্পত্তির পরিমাণ দাখিল করেন ব্রাত্য বসু।

সেখানে তিনি জানান, পারিবারিক সূত্রে লেকটাউনে তাঁর একটি বাড়ি রয়েছে। যার বাজারমূল্য এক কোটি টাকা। হলফনামায় স্থাবর সম্পত্তির জায়গায় শুধু বাড়ির কথাই উল্লেখ করেছেন তিনি। ব্রাত্যর রয়েছে মাত্র একটি গাড়ি। মহিন্দ্রা জিপ চড়েন তিনি। প্রায় সাড়ে ৪ লাখ টাকার সোনাসহ মূল্যবান জিনিস রয়েছে তাঁর। পাশাপাশি তাঁর স্ত্রীর রয়েছে ১৭ লাখ ১০ হাজার টাকার মূল্যবান জিনিস।

তার নামে এসবিআই ব্যাঙ্কে ২৭ লাখ ৮ হাজার ১৫৩ টাকা এবং এসবিআইয়ের সেভিংস অ্যাকাউন্টে ৪০ লাখ ৪ হাজার ৭১৭ টাকা গচ্ছিত রয়েছে। সব মিলিয়ে হলফনামায় ব্রাত্য বসু জানিয়েছেন, মোট ৯৫ লাখ ৯২ হাজার ৪৩৬ টাকার অস্থাবর সম্পত্তির মালিক তিনি। অন্যদিকে ১ কোটি ১২ লাখ ১২ হাজার ৪২০ টাকার সম্পত্তি রয়েছে তাঁর স্ত্রীয়ের। তবে তাদের কোনো ঋণ নেই।

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার