WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

শ্রীনগর –  জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে রাওয়ালপাড়া এলাকায় নিরাপত্তা বাহিনীর সাথে লড়াইয়ে এক জঙ্গি নিহত হয় বলে সুত্রের খবর। একটি এম ফোর রাইফেল ও কিছু গুলি উদ্ধার হয়েছে। 

শপিয়ানের রাওয়ালপাড়া গ্রামে জঙ্গির উপস্থিতির খবর পেয়ে শনিবার সন্ধ্যায় আভিযান চালায় বাহিনী। তবে তল্লাশি আভিযানে পাঁচজন গ্রামবাসী আটকে পরে যায়, ফলে তল্লাশি অভিজান মাঝপথেই বন্ধ করতে হয়।ওই গ্রাম্বাসীদের বাহিনীদের গাইড হিসাবে নেওা হয়েছিল।

সুত্রের খবর, এখনো পর্যন্ত দুই জঙ্গি টার্গেট হাউজ এ রয়েছে। পুলিশ, সেনাবাহিনী এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) কর্মীরা যৌথভাবে ফ্লাশ আউট অভিযান চালাচ্ছে।

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার