WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

শিয়ালদহ এসি লোকাল: তীব্র গরমে নিত্যযাত্রীদের যাত্রা আরও আরামদায়ক ও নিরাপদ করতে এবার বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। সিয়ালদহ বিভাগ পূর্ব ভারতে প্রথমবারের মতো চালু করতে চলেছে এসি ইএমইউ (EMU) লোকাল ট্রেন। খুব শীঘ্রই শিয়ালদহ থেকে রানাঘাট রুটে চালু হতে চলেছে এই বিশেষ ট্রেন।

সূত্রের খবর মোতাবেক, আগামী ১০ আগষ্টই এই ট্রেনটির উদ্ধোধন করতে পারে রেল। তবে যাত্রীদের জন্য পরিষেবা শুরু হতে পারে ১১ বা ১২ আগষ্ট থেকে।

বিশেষ বিষয় হল, এই রেকটি ২৫ কেভি এসি বিদ্যুৎচালিত এবং সর্বোচ্চ গতি ১১০ কিমি/ঘণ্টা পর্যন্ত যেতে পারে। ট্রেনটির ১২টি কোচই সম্পূর্ণভাবে শীতাতপ নিয়ন্ত্রিত। কোচগুলি তৈরি হয়েছে স্টেইনলেস স্টিলের, যার মধ্যে রয়েছে সোজা সাইডওয়াল এবং এক কোচ থেকে অন্য কোচে যাওয়ার জন্য সিলড ওয়াইড গ্যাংওয়ে। প্রতিটি কোচে ৪টি করে স্বয়ংক্রিয় স্লাইডিং দরজা, বড় সাইজের ডাবল গ্লাস জানলা — যা যাত্রীদের সুন্দর দৃশ্য দেখার সুযোগ দেবে।

UPI পেমেন্টে এবার দিতে হবে টাকা! জানাল RBI

এছাড়াও, প্রতিটি কোচে থাকছে সিসিটিভি নজরদারি, জিপিএস নির্ভর এলইডি ডিসপ্লে, প্যাসেঞ্জার ঘোষণা ও টক ব্যাক সিস্টেম। ট্রেন চলাকালীন দরজা বন্ধ থাকবে এবং শুধুমাত্র স্টেশনে পৌঁছলে দরজা খুলবে। দরজার নিয়ন্ত্রণ থাকবে চালক ও গার্ডের হাতে। প্রতি ট্রেনে মোট ১১২৬টি আসন থাকবে। ৩ আসনের স্টেইনলেস স্টিল সিট প্রতিটি কোচে বসানো হয়েছে। মেঝে হবে রাবার ফ্লোরিং, সঙ্গে অ্যালুমিনিয়াম লাগেজ র‍্যাক।

ফেসবুক পেজ ফলোও করুন – https://www.facebook.com/lorai24

এসি ইএমইউ লোকাল ট্রেনের ভাড়া

যাত্রীদের সুবিধার্থে এসি ইএমইউ লোকাল ট্রেনের ভাড়া যথেষ্ট সাশ্রয়ী করা হয়েছে।
নিচে গুরুত্বপূর্ণ কিছু স্টেশনের জন্য একমুখী ও মাসিক টিকিটের ভাড়া শিয়ালদহ থেকে দেখে নিন:

 

স্টেশন একমুখী ভাড়া (₹) মাসিক MST (₹)
দমদম ₹৩৫ ₹৬২০
ব্যারাকপুর ₹৬০ ₹১২৭৫
নৈহাটি ₹৯০ ₹১৮১০
রানাঘাট ₹১২০ ₹২৪৩০
এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার