SFI west bengal
লড়াই ২৪ : অবিলম্বে স্কুল-কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে বারাসাতের জেলাশাসক দপ্তর অভিযান চালালো SFI । অভিযান ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এমনকি ধস্তাধস্তিও হয় পুলিশের সাথে।
উল্লেখ্য গত বছরের শেষ লগ্নে সবেমাত্র স্কুল-কলেজের দরজা খোলার পর করোনার তৃতীয় ধাপের কোপে ফের বন্ধ হয়ে পড়ে শিক্ষাঙ্গন। সরকারি-বেসরকারি সমস্ত ক্ষেত্রে নির্দিষ্ট বিধিনিষেধ অনুযায়ী খোলা থাকলেও পুরোপুরি ভাবে বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের দরজা। শিক্ষা গ্রহণ বন্ধ রাখায় অনলাইন মোডে পড়াশোনা চলছে, যার ফলে বঞ্চিত হচ্ছে দেশের প্রান্তিক এলাকার ছাত্রছাত্রীরা। এমতাবস্তায় স্কুল-কলেজ শিক্ষাঙ্গন করার দাবিতে রাজ্যজুড়ে স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার দাবিতে সোচ্চার হয়েছে। সেইমতো সোমবার বারাসাত স্টেশন সংলগ্ন এলাকা থেকে মিছিল করে জেলাশাসক দপ্তর পর্যন্ত স্কুল-কলেজ শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি নিয়ে প্রতিবাদ মিছিলে সামিল হয় ভারতীয় ছাত্র ফেডারেশন উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সদস্যরা। তাদের দাবি, রাজ্য সরকারের জারি করা নির্দিষ্ট বিধি-নিষেধ অনুযায়ী সমস্ত
সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান খোলা রয়েছে, এমনকি খোলা রয়েছে পানশালা। শুধুমাত্র পুরোপুরি বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর দরজা খোলা হোক ।
SFI west bengal

মাত্র ১২ হাজারে ৮ জিবি RAM এর মোবাইল- এখনই কিনুন