signal bengali kobita
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

signal bengali kobita

 

আটক হয়েছে চাকা, পড়েছে লাল শিকল।
তবু এগিয়ে যাওয়ার তাড়া, সবাই ব্যস্ত বড়।
সব গাড়িই থমকে গেছে,
এগিয়ে যাওয়া ট্রাফিকের হাতে।

গাড়ির ভিতর অন্য জগৎ।
বাইরে চড়ুইগুলো এসে জানলার কাঁচ ঠোকায়।
দাবি দু টাকা।

জানলার কাঁচ নামে না,
সিগন্যাল সবুজ হয় লাল থেকে।
গাড়িগুলো বেরিয়ে যায় সব,
ট্রাফিক পুলিশের হাত থেকে।

শুধু চড়ুইগুলো পড়ে থাকে,
ওরা খুঁটে খেতে শিখে গেছে।

signal bengali kobita

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার